
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০

মাসের পর মাস পিছিয়ে অবশেষে আগামী নভেম্বর মাসে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আশা করা হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের। কেন্দ্রটি উৎপাদনে গেলে জাতীয় গ্রিডে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করবে। একই সঙ্গে বিশ্বে পারমাণবিক জ্বালানি ক্লাবের ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি ঘটবে।
