
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:৮

আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হবে এবং পরবর্তী ছয় মাসের মধ্যে পর্যায়ক্রমে দুই লাখ কর্মী দেশটিতে পাঠানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার বাংলাদেশ সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
