
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১০:১১

গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন চুক্তি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় যৌথ নদী কমিশনের কাঠামোয় আলোচনা হবে বলে জানিয়েছে ভারত। নয়াদিল্লি বলছে, দুই দেশের পানি ও নদীসংক্রান্ত সব বিষয়ই যৌথ নদী কমিশনের আলোচ্যসূচির অংশ। এ বিষয়ে বাংলাদেশ এখন ভারতের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে।
