
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ৮:৫২

দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর ঢাকা-কলকাতা রুটে আবারও মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় বাংলাদেশ ও ভারতের রেলওয়ে কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে মৈত্রী এক্সপ্রেসসহ বন্ধ থাকা আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনগুলো পুনরায় চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
