
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৩:৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রাত ১২টার পরও দেশে প্রায় ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের বিপুল চাহিদা দেখা যাচ্ছে। ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইকের ব্যাপক ব্যবহারকে এই অতিরিক্ত চাহিদার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। এসব যানবাহনের বেশির ভাগই রাতে চার্জ দেওয়া হয় বলে জানান মন্ত্রী।
