বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬২৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

চরম বিদ্যুৎ সংকট, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ পল্লীবিদ্যুৎ সমিতি

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:৮

শেয়ার করুনঃ
চরম বিদ্যুৎ সংকট, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ পল্লীবিদ্যুৎ সমিতি

তীব্র গরমের মধ্যে দেশে বিদ্যুৎ সংকট আরও প্রকট হয়ে উঠেছে। কোথাও কোথাও দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ মানুষ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ কার্যালয় ও উপকেন্দ্রে হামলা-ভাঙচুর করেছেন। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ স্থাপনা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কাছে চিঠি দিয়েছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি।

সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকছে না। কোথাও বিদ্যুৎকেন্দ্র বা কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। আবার কোথাও কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটেছে।

ঢাকার একটি পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক জানান, বর্তমান পরিস্থিতির কারণে তারা আগেই নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছেন। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, চিঠি পাওয়া মাত্রই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতি, বিএনপির দুই মনোনয়নপত্র

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতি, বিএনপির দুই মনোনয়নপত্র
দেশের প্রায় ৮০ শতাংশ বিদ্যুৎ গ্রাহক পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর মাধ্যমে বিদ্যুৎ পান। সংখ্যার হিসাবে এসব সমিতির গ্রাহক প্রায় চার কোটি। জাতীয়ভাবে উৎপাদিত বিদ্যুতের প্রায় ৬০ শতাংশও এসব সমিতির আওতাধীন এলাকায় সরবরাহ করা হয়। তবে সমিতিগুলো নিজেরা বিদ্যুৎ উৎপাদন করে না। জাতীয় গ্রিড থেকে পাওয়া বরাদ্দ অনুযায়ী তারা গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ বিতরণ করে।

সাম্প্রতিক দিনগুলোতে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সম্মিলিত বিদ্যুতের চাহিদা দাঁড়িয়েছে প্রায় ৮ থেকে ৯ হাজার মেগাওয়াট। এর বিপরীতে তারা গড়ে ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে। ফলে কোনো কোনো এলাকায় ৮, ১০ এমনকি ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মানুষের ক্ষোভ বাড়ছে এবং কোথাও কোথাও সেই ক্ষোভ বিদ্যুৎ কার্যালয় ও উপকেন্দ্রের ওপর গিয়ে পড়ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এ অবস্থায় প্রতিটি সমিতির আওতাধীন গ্রিড, উপকেন্দ্র ও কার্যালয়ে নিরাপত্তা বাড়াতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শকের কাছে অনুরোধ জানানো হয়েছে।

লোডশেডিংপল্লীবিদ্যুৎপুলিশের দ্বারস্থ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চলমান সংকটের অন্যতম কারণ হিসেবে গ্যাসের ঘাটতির কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে নতুন কৌশলে কাজ শুরু করার কথা জানান তিনি। তাঁর আশা, বুধবার সন্ধ্যার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। তবে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।

আরও

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতি, বিএনপির দুই মনোনয়নপত্র

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতি, বিএনপির দুই মনোনয়নপত্র
প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিটের টার্মিনালে গ্যাসের কার্গো খালাসে সমস্যা হচ্ছে। এক্সিলারেট টার্মিনালও বর্তমানে আংশিক সক্ষমতায় চলছে। সেটিকে পূর্ণ সক্ষমতায় নিতে প্রায় ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হবে, যা সংকট মোকাবিলায় বড় চ্যালেঞ্জ।

১২ আগস্ট জাতীয় গ্রিডে সকাল ৮টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ২৪৯ মেগাওয়াট। সরবরাহ হয়েছে ১২ হাজার ৯৩৫ মেগাওয়াট। ঘাটতি ছিল ২ হাজার ৩১৪ মেগাওয়াট। ভোর ৪টায় চাহিদা ছিল ১৫ হাজার ৯৬৯ মেগাওয়াট এবং সরবরাহ ১৩ হাজার ১৮ মেগাওয়াট। তখন লোডশেডিং ছিল ২ হাজার ৯৫১ মেগাওয়াট। রাত ১টার দিকে লোডশেডিং বেড়ে দাঁড়ায় ৩ হাজার ১৯৪ মেগাওয়াটে। সন্ধ্যা ৬টায় উৎপাদন ছিল ১৪ হাজার ৫৭৭ মেগাওয়াট। ওই সময়ে সর্বোচ্চ চাহিদা ১৭ হাজার ২০০ মেগাওয়াট হতে পারে বলে পূর্বাভাস ছিল।

জনপ্রিয় সংবাদ

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের পেস আক্রমণে ঘরের মাঠে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার ব্যাটিং

বাংলাদেশের পেস আক্রমণে ঘরের মাঠে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার ব্যাটিং

গ্যাস সংকটে জামালপুরে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ

গ্যাস সংকটে জামালপুরে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে জরুরি বৈঠকে বিএনপির শীর্ষ নেতৃত্ব

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে জরুরি বৈঠকে বিএনপির শীর্ষ নেতৃত্ব

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো ধোঁয়াশা

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো ধোঁয়াশা

এ সম্পর্কিত আরও পড়ুন

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো ধোঁয়াশা

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো ধোঁয়াশা

নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিমসটেকের চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। একই সঙ্গে দ্বিপক্ষীয় সফরের জন্যও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এসব আমন্ত্রণ পাওয়ার পরও তারেক রহমান সেপ্টেম্বরে দিল্লি সফর করবেন কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্রিকসের সদস্য

রাষ্ট্রপতি পদে চূড়ান্ত প্রার্থী, আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা

রাষ্ট্রপতি পদে চূড়ান্ত প্রার্থী, আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা

দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার। নির্বাচন কমিশনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হলেও আজ আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা ঘোষণা করা হবে। বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত মঙ্গলবারই দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদে

পাঁচ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

পাঁচ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল,

বেতন বাড়ানোর প্রস্তাবে সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ

বেতন বাড়ানোর প্রস্তাবে সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ

বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় নতুন অগ্রগতি দেখা দিয়েছে। ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন-২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য সরকার সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি করা হয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে

২৯ হাজার মেগাওয়াট সক্ষমতাতেও দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং

২৯ হাজার মেগাওয়াট সক্ষমতাতেও দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং

দেশে আমদানিসহ স্থাপিত বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট। অথচ চাহিদা এর অর্ধেকের কাছাকাছি উঠলেই তা সামাল দিতে পারছে না বিদ্যুৎ খাত। গ্যাসের ঘাটতি, পায়রা ও ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন কমে যাওয়া এবং ব্যয়বহুল তেলচালিত কেন্দ্র পর্যাপ্ত সময় চালানোর মতো আর্থিক সক্ষমতার অভাবে উৎপাদন ও সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়েছে। ফলে সারা দেশে লোডশেডিং চলছে, যার সবচেয়ে বেশি