
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৩:১৭

সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে জাতিসংঘ অনুমোদিত ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ অনুসরণ করে একটি নতুন সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার আলোকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আইনটির খসড়া চূড়ান্ত করে অনুমোদন ও প্রণয়নের লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছে সরকার।
