
প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১২:৩৭

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপ স্থলভাগে উঠে আসায় দেশের উপকূলীয় অঞ্চল এবং উত্তর বঙ্গোপসাগরে বিরূপ আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
