
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:২৩

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে দীর্ঘ সাড়ে তিন মাস পারস্য উপসাগরে আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। সোমবার (২২ জুন) দিবাগত রাত ৩টার দিকে জাহাজটি প্রণালি অতিক্রম করে নিরাপদে ওমান উপসাগরের দিকে যাত্রা শুরু করে।
