
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩১

দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি উন্নত করতে জাতীয় গ্রিডে নতুন করে বড় মাত্রার বিদ্যুৎ যুক্ত হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, আদানি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিঙ্ক্রোনাইজ করা হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
