
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৮:৫

দেশের শিক্ষাব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে বর্তমান শিক্ষাক্রম বা কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে এবং এ সিদ্ধান্তের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিকুলাম সংস্কার অপরিহার্য।
