
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ২০:৪৫

পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগমুহূর্তে দেশজুড়ে বিরূপ আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ দেশের অন্তত ১২ জেলায় রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
