
প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে ভোটের দিন ফলাফল প্রকাশ নিয়ে নানা গুঞ্জন ও শঙ্কা তৈরি হলেও, নির্বাচন কমিশন তা নাকচ করেছে। ইসি জানিয়েছে, কোনোভাবেই তিন দিন অপেক্ষা নয়—নির্বাচনের পরদিন শুক্রবারের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।
