বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

ডলারের সংকট অব্যাহত, রিজার্ভ নেমেছে দুই বিলিয়নের নিচে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ২:৩৩

শেয়ার করুনঃ
ডলারের সংকট অব্যাহত, রিজার্ভ নেমেছে দুই বিলিয়নের নিচে

দেশে ডলারের সংকট কাটেনি, ফলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও দুই বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২২ জানুয়ারি দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২৫ দশমিক ২২১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতিতে এই হিসাব অনুযায়ী রিজার্ভ এখন ২০ বিলিয়নের নিচে, অর্থাৎ ১৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। 

গত ১৫ জানুয়ারি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০ দশমিক ১৩ বিলিয়ন ডলার। মাত্র ছয় দিনের ব্যবধানে এটি ২০ কোটি ডলার কমে গেছে। তবে প্রকৃত বা নিট রিজার্ভের হিসাব যা ব্যয়যোগ্য, তা বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে দেশের প্রকৃত রিজার্ভ প্রায় ১৫ বিলিয়ন ডলারের কাছাকাছি। প্রতি মাসে ৫ বিলিয়ন ডলার আমদানি খরচ বিবেচনায় এই রিজার্ভ দিয়ে মাত্র তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। একটি দেশের জন্য ন্যূনতম তিন মাসের আমদানির সমান রিজার্ভ থাকা জরুরি।

আরও

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

গত আওয়ামী লীগ সরকারের সময় ব্যবহারযোগ্য রিজার্ভ ১৪ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল। তখন বৈদেশিক ঋণ ও বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করা হয়। তবে আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন গভর্নর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রেখেছেন এবং বিকল্প সোর্স থেকে ডলার সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু পূর্ববর্তী ঋণের দায় পরিশোধ করতে গিয়ে রিজার্ভ আবারও হ্রাস পেয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

চলতি বছরের শুরুতে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল ২৬ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ২১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। বাংলাদেশের রিজার্ভের আরেকটি হিসাব হলো ব্যয়যোগ্য রিজার্ভ, যা আইএমএফের এসডিআর, আকুর বিল, এবং ব্যাংকের বৈদেশিক মুদ্রার ক্লিয়ারিং হিসাব বাদ দিয়ে নির্ধারিত হয়। বাংলাদেশ ব্যাংক এই তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না। 

রিজার্ভ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

বিশেষজ্ঞদের মতে, ডলারের সংকট কাটাতে আমদানি ব্যয় কমানো এবং রপ্তানি ও রেমিট্যান্স বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধি ছাড়া এই সংকট সহজে সমাধান হবে না বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

বিশ্বজুড়ে মাইক্রোসফটের আউটলুক-টিমসে বড় সার্ভার বিপর্যয়

এ সম্পর্কিত আরও পড়ুন

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের তৃতীয় সভা হঠাৎ স্থগিত

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের তৃতীয় সভা হঠাৎ স্থগিত

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ন্যূনতম মজুরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে সভাটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সভার নতুন

এসপিএম প্রকল্পে অতিরিক্ত ৩১ মিলিয়ন ডলার ব্যয়ের বিতর্ক

এসপিএম প্রকল্পে অতিরিক্ত ৩১ মিলিয়ন ডলার ব্যয়ের বিতর্ক

গভীর সমুদ্রে সিংগেল পয়েন্ট মুরিং (এসপিএম) স্থাপন প্রকল্পের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজ নিয়ে প্রায় ৩১ মিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত ব্যয়ের বিতর্ক তৈরি হয়েছে। প্রকল্পটির দরপত্রে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান পিটি পার্তামিনা ট্রান্স কন্টিনেন্টাল প্রথমে ১২৮ মিলিয়ন মার্কিন ডলার দর প্রস্তাব করলেও মূল্যায়নের পর্যায়ে এর সঙ্গে আরও ৩১ মিলিয়ন ডলার যুক্ত করা হয়েছে। এতে সরকারের অতিরিক্ত প্রায় ২৪ শতাংশ

চার মাসে প্রবাসী আয় ছাড়াল ১১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি

চার মাসে প্রবাসী আয় ছাড়াল ১১৪৬ কোটি ডলার, শীর্ষে সৌদি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে দেশে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, চার মাসে সৌদি আরব থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয়

শ্রম অসন্তোষ চললে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

শ্রম অসন্তোষ চললে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

কর্মবিরতি, শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও কারখানায় ভাঙচুর অব্যাহত থাকলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পরিস্থিতি পর্যালোচনায় আগামী শনিবার (১৪ নভেম্বর) জরুরি বিশেষ সাধারণ সভা ডেকেছে বিজিএমইএ। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ে সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে জরুরি বৈঠকে এ আলোচনা হয়। তিনি বলেন,

কারিগরি ত্রুটিতে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন সাময়িক বন্ধ

কারিগরি ত্রুটিতে বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস লেনদেন সাময়িক বন্ধ

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের সিবিএসে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে। ত্রুটি সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন। আরটিজিএসের পূর্ণরূপ রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। এটি বাংলাদেশ

সর্বশেষ সংবাদ

নির্বাচনি এলাকায় নিয়মিত যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

নির্বাচনি এলাকায় নিয়মিত যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

বাহরাইনের আকাশে ইরানি হামলা প্রতিহতের দাবি প্রতিরক্ষা বাহিনীর

বাহরাইনের আকাশে ইরানি হামলা প্রতিহতের দাবি প্রতিরক্ষা বাহিনীর

কুয়েতে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র

কুয়েতে ড্রোন হামলা, মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত আরও তীব্র

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন