শনিবার, ২৫ জুলাই, ২০২৬১০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২১, ১১:৫০

শেয়ার করুনঃ
৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইতিহাস সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১০ জুন) একযোগে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন তিনি। বিশ্বে এই প্রথম কোনো সরকার প্রধান নিজস্ব পরিকল্পনায় বড় বাজেটে এতগুলো অবকাঠামো নির্মাণ করলেন।আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্রমান্বয়ে সারাদেশে ৫৬০টি মসজিদ নির্মাণ করা হবে। যার ব্যয় ৮ হাজার ৭২২ কোটি টাকা।

প্রকল্প পরিচালক নজিবুর রহমান বলেন, সারাদেশের ৩০টি জেলার ৫০টি উপজেলা সদরে আমরা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করেছি। চলতি অর্থবছরে আরও ১০০টি মসজিদ নির্মাণ শেষ হবে।তিনি বলেন, এ ক্যাটাগরিতে জেলা ও মহানগর পর্যায়ে ৬৯টি, বি ক্যাটাগরিতে উপজেলা সদরে ৪৭৫টি এবং সি ক্যাটাগরিতে উপকূলীয় এলাকায় ১৬টিসহ মোট ৫৬০ মডেল মসজিদ প্রকল্প চলমান।

আরও

নতুন রাষ্ট্রপতি নিয়ে জোর আলোচনা, কয়েকটি নাম আলোচনায়

নতুন রাষ্ট্রপতি নিয়ে জোর আলোচনা, কয়েকটি নাম আলোচনায়

নজিবুর রহমান জানান, এর মাধ্যমে বিশ্বের ইতিহাসে নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো মুসলিম বিশ্বেও একযোগে এত মসজিদ নির্মাণের নজির নেই।বুধবার ঢাকার সাভার উপজেলা, মানিকগঞ্জের শিবালয় উপজেলা ও বৃহস্পতিবার খুলনা জেলা সদরে নির্মিত মডেল মসজিদ পরিদর্শনে দেখা গেছে, আরব বিশ্বের আদলে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদগুলোতে রয়েছে নানা সুবিধা।

এগুলো হলো- নারী-পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামি বই বিক্রয় কেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দীনি দাওয়া কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষার ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, হজ যাত্রীদের নিবন্ধনসহ প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ও গাড়ি পার্কিং, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা।

প্রধানমন্ত্রী৫০টি মডেলমসজিদ ও ইসলামিউদ্বোধন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রস্তাব পেল জাতিসংঘের সমর্থন

বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রস্তাব পেল জাতিসংঘের সমর্থন

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সাভার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ  বলেন, সাভার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সাভারবাসীর জন্য আশীর্বাদ। এখান থেকে পুরো উপজেলায় ইসলামের মূল মেসেজ প্রচার করা যাবে। বিভিন্ন জায়গায় মসজিদ মাদরাসা আছে, কেন্দ্র হিসেবে একটা থাকার দরকার ছিল। এখন এটি সে হিসেবে ব্যবহার হবে। উপজেলায় সেন্ট্রাল হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে।

ইসলামিক ফাউন্ডেশন সাভার উপজেলার তত্ত্বাবধায়ক মাওলানা আবু সাইদ বলেন, সবচে বড় কথা হচ্ছে এই দৃষ্টিনন্দন মসজিদের মাধ্যমে মানুষ নামাজে আকৃষ্ট হবে। পাশাপাশি এর মাধ্যমে সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে রোধে ভালো ভূমিকা রাখা যাবে।

সাভারের হেমায়েতপুর মশুরিখোলার শিক্ষক মাওলানা মনিরুজ্জামান বলেন, এখানে পুরুষদের পাশাপাশি নারীরাও নামাজ পড়তে পারবেন। যেটা আমাদের বাংলাদেশে আগে ছিল না। এর মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হবে।

স্থানীয় মুসল্লি বদিউজ্জামান বলেন, এটি ইসলাম ও মুসলমানদের জন্য বড় সেবা। আমরা এমন সুযোগ-সুবিধা সম্বলিত মসজিদ বিদেশে দেখেছি। বাংলাদেশেও এটি হয়েছে, সত্যিই গর্বের।মুসল্লিরা বলছেন, বড় খরচে অনেক বড় স্থাপনা হয়েছে দেশে। এটির যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করলে প্রকৃত সুফল পাওয়া যাবে।

সর্বশেষ সংবাদ

সোমবার শুরু হচ্ছে শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম

সোমবার শুরু হচ্ছে শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম

বিশেষ অধিবেশন নয় এখন, রাষ্ট্রপতি নির্বাচন কখন জানালেন আইনমন্ত্রী

বিশেষ অধিবেশন নয় এখন, রাষ্ট্রপতি নির্বাচন কখন জানালেন আইনমন্ত্রী

প্রযুক্তিনির্ভর উন্নয়নে সেমিকন্ডাক্টর খাতকে অগ্রাধিকার দিল সরকার

প্রযুক্তিনির্ভর উন্নয়নে সেমিকন্ডাক্টর খাতকে অগ্রাধিকার দিল সরকার

বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রস্তাব পেল জাতিসংঘের সমর্থন

বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রস্তাব পেল জাতিসংঘের সমর্থন

ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩০

ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩০

জনপ্রিয় সংবাদ

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

আগামী তিনদিন বৃষ্টি বাড়বে, বন্যা পরিস্থিতি অবনতির পূর্বাভাস

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

এ সম্পর্কিত আরও পড়ুন

বিশেষ অধিবেশন নয় এখন, রাষ্ট্রপতি নির্বাচন কখন জানালেন আইনমন্ত্রী

বিশেষ অধিবেশন নয় এখন, রাষ্ট্রপতি নির্বাচন কখন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বর মাসে জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন আহ্বান করার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সংবিধান অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়াতেই নির্বাচন সম্পন্ন হবে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা হতে

প্রযুক্তিনির্ভর উন্নয়নে সেমিকন্ডাক্টর খাতকে অগ্রাধিকার দিল সরকার

প্রযুক্তিনির্ভর উন্নয়নে সেমিকন্ডাক্টর খাতকে অগ্রাধিকার দিল সরকার

সব ধরনের বাধা অতিক্রম করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গঠার প্রত্যয় পুনর্ব্যক্ত করে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির

বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রস্তাব পেল জাতিসংঘের সমর্থন

বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রস্তাব পেল জাতিসংঘের সমর্থন

সংলাপ, সহনশীলতা, সংহতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার আরও জোরদার করতে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’-বিষয়ক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়নের অগ্রগতি শীর্ষক প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। সাধারণ পরিষদের এক বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়। বিষয়টিকে বহুপক্ষীয় কূটনীতিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। শনিবার (২৫ জুলাই) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য

পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়মুক্তি থাকে না, বলছে সংবিধান বিশ্লেষণ

পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়মুক্তি থাকে না, বলছে সংবিধান বিশ্লেষণ

রাষ্ট্রপতির পদত্যাগ বা মেয়াদ শেষ হওয়ার পর তিনি আইনের ঊর্ধ্বে থাকেন কি না— এমন প্রশ্নকে কেন্দ্র করে নতুন করে সাংবিধানিক আলোচনা শুরু হয়েছে। সংবিধান বিশ্লেষণে দেখা যাচ্ছে, রাষ্ট্রপতির জন্য নির্ধারিত দায়মুক্তির বিধান মূলত দায়িত্ব পালনকালীন সময়ের জন্য প্রযোজ্য। পদত্যাগ বা মেয়াদোত্তীর্ণ হওয়ার পর সেই সাংবিধানিক সুরক্ষা স্বয়ংক্রিয়ভাবে বহাল থাকে না। বাংলাদেশের সংবিধানের ৫১ অনুচ্ছেদে রাষ্ট্রপতির দায়মুক্তির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এ

সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন, তাড়াহুড়া নয় বলছে বিএনপি

সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন, তাড়াহুড়া নয় বলছে বিএনপি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি—এ প্রশ্নে নানা সমীকরণ সামনে এলেও বিএনপি নেতৃত্ব জানিয়েছে, তারা কোনো ধরনের তাড়াহুড়া না করে সম্পূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করবে। দলটির জ্যেষ্ঠ নেতারা প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে অনাগ্রহী। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক সিনিয়র