রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

পুলিশ মামুনুলের জন্য সাতদিনের রিমান্ড চাইবে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ১০:৯

শেয়ার করুনঃ
পুলিশ মামুনুলের জন্য সাতদিনের রিমান্ড চাইবে

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করবে পুলিশ।রোববার (১৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।তিনি জানান, আগামীকাল সোমবার (১৯ এপ্রিল) তাকে আদালতে পাঠিয়ে এ রিমান্ড আবেদন করা হবে।

ওসি আব্দুল লতিফ বলেন, ‘মামুনুলকে আগামীকাল আদালতে প্রেরণ করে সাতদিনের রিমান্ড চাওয়া হবে। ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তদন্ত চলছিল। তদন্তে হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় আমরা তাকে গ্রেফতার করেছি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।’

আরও

শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ৩২ ক্যামেরা, ১৮ মনিটর স্থাপন

শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ৩২ ক্যামেরা, ১৮ মনিটর স্থাপন

এর আগে দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। মামুনুলকে গ্রেফতার করার পর দুপুরে এক ব্রিফিংয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ বলেন, দেশে বিভিন্ন সময় মামুনুল উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় ভাঙচুরসহ নাশকতার ঘটনা ঘটেছে। এ জন্য তার বিরুদ্ধে আরও মামলা হয়েছে।

তিনি বলেন, ‘সম্প্রতি সারা দেশে হেফাজতের তাণ্ডবে থানা এবং সরকারি অফিসসহ অনেক কিছুই ভাঙচুর হয়েছে। আমাদের মোহাম্মদপুর থানায়ও ভাঙচুরের একটি মামলা ছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা তদন্ত করছিলাম। তদন্তের ভিত্তিতে আমরা নিশ্চিত হয়েছি, ২০২০ সালের এক মামলার সঙ্গে সে জড়িত। এ মামলায় আমরা তাকে জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে পৌনে ১টার দিকে গ্রেফতার করেছি। ওখান থেকে গ্রেফতার করে আমাদের অফিসে নিয়ে এসেছি।’ এ ঘটনার সত্যতা মামুনুল স্বীকার করেছেন বলেও জানান ডিসি।  

মামুনুলপুলিশরিমান্ড
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, ‘২০১৩ সালে শাপলা চত্বরের ঘটনা থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে হেফাজত। এর পরিপ্রেক্ষিতে সারা দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুরসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। মামুনুলের বিরুদ্ধে অজস্র মামলা রয়েছে। আমাদের কাছে যে মামলাটি রয়েছে, তাতে আমরা সত্যতা পেয়েছি।’

মামুনুলকে আদালতে প্রেরণ করা হবে জানিয়ে ডিসি বলেন, আইনগতভাবে যা যা করা দরকার আমরা তাই করব। আদালতে পাঠানোর আগে থানাতেই রাখা হবে।মামুনুলের রিমান্ড আবেদন বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে, ওইসব মামলা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর সাম্প্রতিক সহিংসতাে এবং রিসোর্টকাণ্ডে রাজধানীর পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দুটি মামলা হয়েছে মামুনুল হকের বিরুদ্ধে। এ ছাড়া উসকানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০১৩ সালের শাপলা চত্বর তাণ্ডবের ঘটনাতেও তার বিরুদ্ধে মামলা হয়েছে।   

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন রয়্যাল রিসোর্টে নারীসহ স্থানীয় লোকজনের হাতে আটক হওয়ার পর ছাড়া পেয়ে ওই রাতেই ঢাকায় চলে আসেন মামুনুল। ঢাকার মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিংয়ের নিজ বাসায় না গিয়ে তিনি পাশেই জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় যান। এত দিন তিনি সেখানেই অবস্থান করছিলেন। 

 #ইনিউজ৭১/জিহাদ/২০২১

সর্বশেষ সংবাদ

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

গণভোটের ফল না মানায় জুলাই সনদ অকার্যকর, দাবি হাসনাতের

গণভোটের ফল না মানায় জুলাই সনদ অকার্যকর, দাবি হাসনাতের

শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল তিন বছরের জায়ানের

শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল তিন বছরের জায়ানের

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

এ সম্পর্কিত আরও পড়ুন

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

দুর্নীতির মামলার আসামি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর শেখ আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে কাতার পুলিশ। ইন্টারপোলের পাঠানো বার্তার মাধ্যমে দুদক এ বিষয়ে নিশ্চিত হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাঁর

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

প্রাথমিক, মাধ্যমিক ও এবতেদায়ি মাদরাসার পাঠ্যপুস্তক ছাপানোর অগ্রগতি সরেজমিনে দেখতে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত দুটি ছাপাখানা আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। শনিবার (১৭ অক্টোবর) রাতে পরিদর্শনকালে তাঁর সঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা পাঠ্যপুস্তক ছাপানোর অগ্রগতি, কাগজের মান, ছাপার মান, কাটিং, বাঁধাই এবং উপজেলা পর্যায়ে বই সরবরাহের

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে, তবে সংস্কার ও জবাবদিহি নিয়ে উদ্বেগ

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে, তবে সংস্কার ও জবাবদিহি নিয়ে উদ্বেগ

বাংলাদেশে ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের শাসনকাল এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের মধ্য দিয়ে রাজনৈতিক পরিস্থিতিতে স্থিতিশীলতা ও সামগ্রিক উন্নতি এসেছে বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৪ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এ মূল্যায়ন তুলে ধরা হয়। ‘রিপোর্ট অব আ ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন বাংলাদেশ: পলিটিক্যাল সিচুয়েশন, অক্টোবর ২০২৬’ শীর্ষক প্রতিবেদনটি তৈরির জন্য ব্রিটিশ হোম

শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ৩২ ক্যামেরা, ১৮ মনিটর স্থাপন

শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ৩২ ক্যামেরা, ১৮ মনিটর স্থাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নতুন ব্যবস্থায় যাত্রীরা উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, বাছাই ও বেল্টে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপের কার্যক্রম সরাসরি দেখতে পারবেন। শনিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজের নিরাপত্তা জোরদার

প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর আগপর্যন্ত পুরো কার্যক্রম তদারক করছেন তিনি। শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা সামনে রেখে বৃহস্পতিবার রাতে সচিবালয়ে অবস্থান নেন প্রতিমন্ত্রী। রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত