শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬১১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

চীনা সৈন্যদের প্রধান সমস্যা ফাস্ট ফুড খাওয়া এবং হস্তমৈথুন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০১৯, ১৭:১৬

শেয়ার করুনঃ
চীনা সৈন্যদের প্রধান সমস্যা ফাস্ট ফুড খাওয়া এবং হস্তমৈথুন

আমেরিকান সৈন্যদের ৬০ শতাংশই নাকি 'অতিরিক্ত মোটা' - এক রিপোর্টে এই মত প্রকাশ করেছে র‍্যান্ড কর্পোরেশন নামে একটি আন্তর্জাতিক থিংক ট্যাংক। একটা দেশের সেনাবাহিনীতে সৈন্যরা স্বাস্থ্য ও ওজনের দিক থেকে কেমন হবে - তা নির্ধারিত হয় একটা মাপকাঠি দিয়ে, যাকে বলে বডি ম্যাস ইনডেক্স বা বিএমআই। এই বিএমআই হিসাব করে বের করা হয় যে একজন সৈন্যের উচ্চতা এবং ওজনের অনুপাত আদর্শ এব স্বাস্থ্যকর সীমার মধ্যে আছে কিনা। সম্প্রতি দেখা যাচ্ছে যে পৃথিবীর অনেক দেশেই সৈন্যদের মধ্যেই স্থূলতা, বা অলস জীবনযাপনজনিত সমস্যা তৈরি হয়েছে । এমনকি চীনের সেনাবাহিনীতে সৈন্যদের মধ্যে কম্পিউটার গেম ও হস্তমৈথুন আসক্তিও এক সমস্যা হয়ে উঠছে।

র‍্যান্ড কর্পোরেশনের হিসেবে দেখা যাচ্ছে - আমেরিকান সৈন্যদের প্রায় ৬৬ শতাংশের ওজনই মাত্রাতিরিক্ত রকমের বেশি। এমন এক সময় এই হিসেব বেরুলো যখন আমেরিকান তরুণদের বেশিরভাগই সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী নয়। বলা হচ্ছে, ২০১৭ সালে ১৬ থেকে ২৪ বছরের আমেরিকানদের মধ্যে মাত্র ১১ শতাংশ সামরিক বাহিনীতে যোগ দেবার আগ্রহ দেখিয়েছে। আরো খারাপ খবর হচ্ছে, যারা নিয়োগের পরীক্ষায় বাতিল হয় তাদের এক-তৃতীয়াংশই বাদ পড়ে অতিরিক্ত মোটা হবার কারণে।

অনুশীলনের সময় সমস্যায় পড়েছেন একজন মার্কিন সেনা

আরও

সৌদি সরবরাহ বাড়তেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমল

সৌদি সরবরাহ বাড়তেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমল
স্থূলতা সংক্রান্ত স্বাস্থ্য সমস্যার চিকিৎসার জন্য কিংবা বাদ-পড়াদের শূন্যস্থান পূরণ করতে মার্কিন সামরিক বাহিনীকে প্রতি বছর দেড়শো কোটি ডলার খরচ করতে হয়, একথা লিখেছেন এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জেফরি ফিলিপস। কিন্তু শুধু আমেরিকান সৈন্যদের মধ্যেই কি এ সমস্যা? অন্যদের অবস্থা কী?

চীনা সৈন্যদের সমস্যা: ফাস্ট ফুড এবং হস্তমৈথুন

চীনা সৈন্যদের নাকি প্রধান সমস্যা হচ্ছে ফাস্ট ফুড খাওয়া এবং হস্তমৈথুন। একথাই বলা হয় গত বছর চীনা সেনাবাহিনীর পত্রিকা 'পিপলস লিবারেশন আর্মি ডেইলি'র এক রিপোর্টে। এতে এক সম্পাদকীয়তে লেখা হয়: নিম্নমানের খাওয়া, দীর্ঘ সময় কমপিউটার গেম নিয়ে বসে থাকা, অতিমাত্রায় হস্তমৈথুন করা, এবং শারীরিক পরিশ্রমের অভাব - এ গুলোই হচ্ছে তরুণ সৈন্যদের ফিটনেস টেস্টে অনুত্তীর্ণ হবার সংখ্যা বেড়ে যাবার কারণ। বলা হয়, নতুন প্রার্থীদের ২০ শতাংশ ওজন পরীক্ষায় ফেল করেছে। কিছু সৈন্য ৫ কিলোমিটারের দূরপাল্লার দৌড় শেষ করতে পারে নি।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
প্রতি দশজন ইরানী সৈন্যের একজন মোটা, এক জরিপের তথ্য

আরও

সৌদি আরবে হুথি হামলায় যুদ্ধবিরতির আহ্বান জানাল জি৭

সৌদি আরবে হুথি হামলায় যুদ্ধবিরতির আহ্বান জানাল জি৭
ইরানে ১৩ শতাংশ সৈন্য 'মোটা'

ইরানের সৈন্যদেরও মোটা হবার সমস্যা আছে। গ্লোবালফায়ারপাওয়ার ডট অর্গ নামে একটি প্রতিরক্ষা বিশেষজ্ঞ ওয়েবসাইট বলছে, ইরানের পাঁচ লাখ সক্রিয় সেনা সদস্য রয়েছে। গত জানুয়ারি মাসে বিএমসি পাবলিক হেলথ নামে এক জার্নালের নিবন্ধে বলা হয়, ইরানে ৪১ শতাংশ সেনার ওজন আদর্শ মাত্রার চেয়ে বেশি, এবং ১৩ শতাংশ রীতিমত স্থূলকায়।

অনেক ব্রিটিশ সৈন্যের স্থূলতা কমানোর জন্য চিকিৎসা নিতে হয়েছে

ব্রিটিশ সৈন্যদেরও রয়েছে স্থূলতার সমস্যা

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সম্প্রতি ব্রিটেনের সবচেয়ে বড় সেনা ঘাঁটি ক্যাটারিকের সৈন্যদের গ্রেগস নামে একটি রুটির দোকান থেকে খাবার কেনা নিষিদ্ধ করা হয়। দশ শতাংশ ব্রিটিশ সৈন্যই ডাক্তারি মাপকাঠিতে মোটা - এরকম এক রিপোর্ট বেরুনোর পর এ পদক্ষেপ নেয়া হয়। একজন বিশেষজ্ঞ সতর্ক করে দিয়েছেন, সৈন্যরা যেভাবে মোটা হচ্ছে - তাতে হয়ত অচিরেই যুদ্ধবিমান এবং সাবমেরিনের চালকের আসন চওড়া করে বানাতে হবে।

ভারতে সৈন্যরা অতিরিক্ত মোটা হলে প্যারেডে অংশ নিতে পারে না

ভারতে এক-তৃতীয়াংশ সৈনিক মোটা

ভারতে ২০১৬ সালের এক জরিপে বলা হয় এক তৃতীয়াংশ সেনাই মোটা। এর পর গত বছর এপ্রিল থেকে সৈন্যদের খাদ্যের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়। মোটা সৈন্য ও অফিসারদের পদোন্নতি এবং বিদেশে পোস্টিং নিষিদ্ধ করা হয়। স্পেন, দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকোর সেনাবাহিনীতেও সৈন্যদের স্থূলতার সমস্যা মোকাবিলা করতে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়।

দক্ষিণ আফ্রিকার সৈন্যরা

এ সমস্যার কারণ কি?

অনেকেরই ধারণা যে সামরিক বাহিনীর লোকেরা যে প্রশিক্ষণ নেয়, তাতে তাদের সবারই সুস্বাস্থ্যের অধিকারী হবার কথা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ব্যাপারটা তা নয়। এর কারণ কী? তা বের করতে কিছু গবেষণা করা হয়েছে। এর মধ্যে একটিতে বলা হয়, সেনাবাহিনীর লোকেরা নানা রকম স্ট্রেস বা চাপের শিকার হয়। তারা মৃত্যু ও অন্যান্য নানা রকম ক্ষতিকর ঘটনা প্রত্যক্ষ করে, তাদের ঘুমের ব্যাঘাত হয়। এগুলোর কারণে তাদের মধ্যে অস্বাস্থ্যকর খাদ্য খাবার অভ্যাস তৈরি হতে পারে।

সূত্র: বিবিসি নিউজ

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

পিরোজপুরে ভয়াবহ আগুনে পুড়ল ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান

পিরোজপুরে ভয়াবহ আগুনে পুড়ল ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান

ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে পিটিয়ে হত্যা

ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে পিটিয়ে হত্যা

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জনপ্রিয় সংবাদ

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

এ সম্পর্কিত আরও পড়ুন

আফগানিস্তানের ১০টি সামরিক ঘাঁটিতে পাকিস্তানের পাল্টা বিমান হামলা

আফগানিস্তানের ১০টি সামরিক ঘাঁটিতে পাকিস্তানের পাল্টা বিমান হামলা

পাকিস্তানের আকাশসীমায় একাধিক ড্রোন প্রবেশের পর আফগানিস্তানের ১০টি স্থানে পাল্টা বিমান ও ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য নিশ্চিত করেন। তাঁর দাবি, বুধবার আফগানিস্তান থেকে আসা ড্রোনগুলো পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করে। এরপর আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আফগানিস্তানের ১০টি স্থানে অভিযান চালানো হয়। আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তানের আকাশসীমায়

ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনায় ওয়াশিংটনে পৌঁছালেন চীনা প্রেসিডেন্ট শি

ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনায় ওয়াশিংটনে পৌঁছালেন চীনা প্রেসিডেন্ট শি

বিশ্বের দুই বৃহৎ অর্থনৈতিক শক্তির দ্বন্দ্ব ও সহযোগিতার আবহে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বুধবার ফার্স্ট লেডি পেং লি ইউয়ানকে সঙ্গে নিয়ে তিনি ওয়াশিংটনে যান। স্থানীয় সময় বিকেলে অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে চীনা প্রেসিডেন্টের উড়োজাহাজ অবতরণের পর ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তাকে এবং পেং লি ইউয়ানকে অভ্যর্থনা জানান। বিমানঘাঁটিতে মার্কিন শিশুরা ফুল দিয়ে শুভেচ্ছা

সৌদি সরবরাহ বাড়তেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমল

সৌদি সরবরাহ বাড়তেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমল

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন পুনরায় চালু হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার (২৩ সেপ্টেম্বর) টানা ষষ্ঠ সেশনের মতো তেলের দাম কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব মঙ্গলবার পাইপলাইনটির কার্যক্রম পুনরায় শুরু করে। এর মাধ্যমে হরমুজ প্রণালি এড়িয়ে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইয়ানবু

রাশিয়ার ইউক্রেন যুদ্ধ ছড়ানোর শঙ্কায় ইউরোপজুড়ে নতুন যুদ্ধপ্রস্তুতি

রাশিয়ার ইউক্রেন যুদ্ধ ছড়ানোর শঙ্কায় ইউরোপজুড়ে নতুন যুদ্ধপ্রস্তুতি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইউক্রেনের সীমানা ছাড়িয়ে ইউরোপের অন্য দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কার মধ্যে ইউরোপজুড়ে সামরিক ও বেসামরিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে। সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত সিএনএনের এক বিশ্লেষণে ইউরোপের বিভিন্ন দেশের সাম্প্রতিক নিরাপত্তা পদক্ষেপ তুলে ধরা হয়েছে।  বিশেষ উদ্বেগের কেন্দ্রে রয়েছে পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোর। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ সম্প্রতি ওই এলাকার কাছে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে। প্রায়

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে ব্যাপক ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ফিলাডেলফিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রে গুরুত্বপূর্ণ একটি বৈদ্যুতিক সংযোগ নষ্ট হওয়ার পর নেওয়ার্ক, ফিলাডেলফিয়া ও আশপাশের বিভিন্ন বিমানবন্দরে শত শত ফ্লাইট বাতিল এবং কয়েকশ ফ্লাইটে বিলম্ব হয়। ফিলাডেলফিয়ার নিয়ন্ত্রণকেন্দ্রটি নিউইয়র্কের নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল, টেটারবোরো ও ফিলাডেলফিয়া বিমানবন্দরের আকাশপথ নিয়ন্ত্রণ করে। ত্রুটির কারণে অনেক উড়োজাহাজকে রানওয়েতে ঘণ্টার