
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:২২

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে বিক্ষোভ ঘিরে শনিবার ব্যাপক ধরপাকড়ের ঘটনা ঘটেছে। সাবেক মুখ্যমন্ত্রী, রাজনৈতিক নেতা, শিক্ষার্থী ও তরুণ আন্দোলনকারীদের আটক করে পুলিশ। দিন শেষে অনেককে মুক্তি দেওয়া হলেও ককরোচ জনতা পার্টির (সিজেপি) কয়েকজন নেতা আটক রয়েছেন।
