
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১৩:৯

জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত ১৫০ বাংলাদেশি নাগরিককে আটক করে পুশব্যাকের প্রক্রিয়া শুরু করেছে ভারত। সোমবার (৫ অক্টোবর) আটক ব্যক্তিদের ভারতীয় বিমানবাহিনীর একটি বিমানে করে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ভারতীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
