
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩

ভারতের কলকাতার চাঁদনী চক এলাকার প্রফুল্ল সরকার স্ট্রিটে আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিক্ষোভ করেছেন বিজেপি-সমর্থিত উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠনের কর্মীরা। গেরুয়া বসন ও পাগড়ি পরা একদল বিক্ষোভকারী পত্রিকা ভবনের মূল ফটকের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। এ সময় তারা প্রবেশদ্বারের দুটি থামে গেরুয়া রং লাগিয়ে দেন।
