
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১২:১

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার আলোচনার কয়েক ঘণ্টা আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে সরকার সম্মত না হলে আলোচনার আর কোনো অর্থ থাকবে না। ফলে শনিবারের বৈঠককে ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
