শুক্রবার, ১২ জুন, ২০২৬২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

২০২৬ সালে শেষ গঙ্গা পানি চুক্তি, নবায়নের তাগিদ দিল বাংলাদেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪:৩৫

শেয়ার করুনঃ
২০২৬ সালে শেষ গঙ্গা পানি চুক্তি, নবায়নের তাগিদ দিল বাংলাদেশ

ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে ২০২৬ সালের ডিসেম্বরে। এই চুক্তি নবায়নের আলোচনা দ্রুত শুরুর জন্য ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার ওমানের রাজধানী মাসকটে ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে এই বিষয়টি তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।  

দুই দেশের মধ্যে ১৯৯৬ সালে সম্পাদিত এই চুক্তির ফলে গঙ্গার পানি নির্দিষ্ট মাত্রায় বাংলাদেশ পেয়ে আসছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়নে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ চুক্তির নবায়নের আলোচনা শুরু করাটা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ।  

আরও

হাকিমপুরে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

হাকিমপুরে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

কূটনৈতিক সূত্রে জানা যায়, বিশ মিনিটের ওই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সীমান্ত ইস্যু, নিরাপত্তা সহযোগিতা এবং সার্ক স্থায়ী কমিটির বৈঠকের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। এসময় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য ভারতকে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।  

বৈঠকের পর এক এক্স–পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিমসটেক নিয়ে কথা হয়েছে। এছাড়া সীমান্তে চলমান বিভিন্ন বিষয় নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেছে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

জাতীয় গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল

জাতীয় গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল

এদিকে, আগামী মঙ্গলবার থেকে ভারতের নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক শুরু হচ্ছে। এই বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, চোরাচালান রোধ এবং অন্যান্য নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।  

প্রসঙ্গত, শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এটি দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিতীয়বারের মতো আলোচনা। এর আগে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে তাঁদের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়েছিল।  

বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা ভারত মহাসাগরীয় সম্মেলনে বক্তৃতা দেন। ব্রুনাই, ভিয়েতনাম ও তানজানিয়ার প্রতিনিধিদের সঙ্গেও তাঁর আলোচনা হয়, যেখানে আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসে।

সর্বশেষ সংবাদ

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

বাজেটের ইতিহাস ও বাংলাদেশের জাতীয় বাজেটের বিবর্তন

বাজেটের ইতিহাস ও বাংলাদেশের জাতীয় বাজেটের বিবর্তন

জনপ্রিয় সংবাদ

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

গোপালপুরে সংঘর্ষে নিহত ১, দুই গ্রামে ১৪৪ ধারা জারি

গোপালপুরে সংঘর্ষে নিহত ১, দুই গ্রামে ১৪৪ ধারা জারি

এ সম্পর্কিত আরও পড়ুন

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন বাজেটে আমদানি শুল্ক, কাস্টমস শুল্ক ও নিয়ন্ত্রক শুল্কে বিভিন্ন পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে, যার প্রভাব পড়তে পারে বাজারে নিত্যপ্রয়োজনীয় ও ভোগ্যপণ্যের দামের ওপর। বাজেট প্রস্তাব অনুযায়ী, কিছু পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানো হয়েছে, ফলে সেগুলোর দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য একাধিক কর ও ভ্যাট সুবিধার ঘোষণা এসেছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে। নতুন অর্থবছরের বাজেটে এসব খাতের ওপর আরোপিত বিদ্যমান ভ্যাট প্রত্যাহার ও অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট হিসেবে এটি বিশেষ গুরুত্ব বহন

মন্ত্রিসভায় বাজেট অনুমোদনের বৈঠক, সংসদে পেশের প্রস্তুতি চূড়ান্ত

মন্ত্রিসভায় বাজেট অনুমোদনের বৈঠক, সংসদে পেশের প্রস্তুতি চূড়ান্ত

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দিতে মন্ত্রিসভা বৈঠকে বসেছে। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ এই বৈঠক শুরু হয়। বৈঠকে প্রস্তাবিত বাজেটের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে। মন্ত্রিসভার অনুমোদনের পর বাজেট সংক্রান্ত বিলে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপনের পথ উন্মুক্ত হবে। একই

আলাদা বরাদ্দ ছাড়াই পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা

আলাদা বরাদ্দ ছাড়াই পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা

নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আংশিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে আলাদা কোনো অতিরিক্ত বরাদ্দ রাখা হচ্ছে না। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হবে অন্যান্য খাতের থোক বরাদ্দ এবং অপ্রত্যাশিত ব্যয় বাবদ সংরক্ষিত অর্থ থেকে। প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ক্যাডার কর্মকর্তাদের

নাগরিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী

নাগরিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী

বাংলাদেশের প্রতিটি নাগরিকের সার্বিক মঙ্গল এবং জাতীয় আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যকে সামনে রেখে নতুন অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের বাজেটের