সোমবার, ১৩ জুলাই, ২০২৬২৯ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মান্দায় ৮’শ একর জমি রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৮:৪৪

শেয়ার করুনঃ
মান্দায় ৮’শ একর জমি রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ

নওগাঁর মান্দা উপজেলার উথরাইল বিল এলাকায় খাস জমি রক্ষা এবং ব্যক্তিমালিকানাধীন বেহাত হওয়া জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন। এ উদ্যোগের অংশ হিসেবে গণশুনানির মাধ্যমে জমির বিরোধ নিষ্পত্তি ও জমির প্রকৃত মালিক নির্ধারণের কাজ চলছে।  

মঙ্গলবার উথরাইল বিল এলাকায় দুই দিনব্যাপী গণশুনানি শুরু হয়। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়ার নেতৃত্বে এই শিবির স্থাপন করা হয়। প্রথম দিন ভাঁরশো ইউনিয়নের চারটি মৌজার আড়াই হাজার কৃষক এতে অংশগ্রহণ করেন। জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করতে কৃষকদের জমি-সংক্রান্ত দলিলপত্র যাচাই-বাছাই করা হয়। যাদের প্রমাণাদি সঠিক বলে প্রতীয়মান হয়েছে, তাদের জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে।  

আরও

মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে অনেকেই খাস সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছেন। এমনকি ব্যক্তিমালিকানাধীন জমি নিয়েও নানা বিরোধ রয়েছে। এসব জমির বিরোধ অফিসে বসে মিটানো সম্ভব নয়। এ জন্য সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ গণশুনানি আয়োজন করা হয়েছে।  

পাকুড়িয়া গ্রামের কৃষক নাহিন প্রামাণিক জানান, তাদের ১৪ বিঘা জমি ১২ বছর ধরে অন্যের দখলে ছিল। বাবা বেঁচে থাকাকালে জমি তারা ভোগ করতেন, কিন্তু বাবার মৃত্যুর পর জমি হারান। গণশুনানিতে অংশ নিয়ে জমির মালিকানা ফিরে পেতে শুরু করেছেন তিনি। শুনানির রায়ে তাদের পক্ষে সিদ্ধান্ত এসেছে এবং দখলদারদের নোটিশ পাঠানোর প্রক্রিয়া চলছে।  

আরও

ফুটবল ছেড়ে ব্যবসায় নামলেন সাফজয়ী আনাই মগিনি

নওগাঁ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ফুটবল ছেড়ে ব্যবসায় নামলেন সাফজয়ী আনাই মগিনি

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

স্থানীয় কৃষক আব্দুল জলিল জানান, বিল এলাকায় জমি নিয়ে প্রতি বছরই সংঘর্ষ ও মামলার ঘটনা ঘটে। প্রশাসনের এই উদ্যোগ সফল হলে জমির প্রকৃত মালিকরা যেমন তাদের অধিকার ফিরে পাবেন, তেমনি সরকারের খাস সম্পত্তিও রক্ষা হবে।  

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, জেলাজুড়ে হাজার হাজার বিঘা খাস জমি অবৈধ দখলে রয়েছে। এগুলো উদ্ধার করা প্রশাসনের গুরুত্বপূর্ণ কাজ। গণশুনানির মাধ্যমে জমির প্রকৃত তথ্য প্রমাণ যাচাই করে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।  

গণশুনানিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা থানার পরিদর্শক আব্দুল গণি, সেনাবাহিনীর সদস্য এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। জমি উদ্ধার ও প্রকৃত মালিকদের জমি ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগ এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।  

উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রমে মানুষ দারুণ সাড়া দিয়েছে। জমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং খাস জমি পুনরুদ্ধারে এমন উদ্যোগ এলাকার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

আগামী আটচল্লিশ ঘণ্টায় নয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

আগামী আটচল্লিশ ঘণ্টায় নয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

রাজবাড়ীর গোয়ালন্দে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসির হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, উজানচর ইউপি

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিনের সংরক্ষণ অব্যবস্থাপনা ও টানা পাঁচ দিনের বৃষ্টির কারণে গুরুত্বপূর্ণ দলিল, বালাম বই এবং সরকারি নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল্যবান কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ না করে অফিসের বিভিন্ন কক্ষের মেঝেতে স্তূপ করে রাখায় বৃষ্টির পানিতে সেগুলো ভিজে নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকটি দলিলের বান্ডিলে উইপোকার আক্রমণের অভিযোগও উঠেছে। সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ভবনের ছাদে একাধিক ফাটল,

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

চলতি বর্ষায় যমুনা নদীর তীব্র ভাঙনে টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও আবাদি জমি। এতে বহু পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। একই সঙ্গে ভূঞাপুর-তারাকান্দি যমুনা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাম আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া স্লুইসগেট এলাকাও ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় সূত্র জানায়, বর্ষা মৌসুমে যমুনার পানি বৃদ্ধি এবং প্রবল স্রোতের কারণে ভাঙন শুরু হয়।

পাঁচবিবিতে নিষিদ্ধ ভারতীয় ইনজেকশনসহ ব্যবসায়ী আটক

পাঁচবিবিতে নিষিদ্ধ ভারতীয় ইনজেকশনসহ ব্যবসায়ী আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন অ্যাম্পুলসহ আবুজার রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার বিকেলে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সীমান্তঘেঁষা শ্রীমন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আবুজার রহমান ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মো. শাহার উদ্দিনের ছেলে। জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

কাঁঠালিয়ায় সাপের কামড়ে তিন বছরের শিশুর মৃত্যু

কাঁঠালিয়ায় সাপের কামড়ে তিন বছরের শিশুর মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামে সাপের কামড়ে মোসা. নুসরাত আক্তার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মো. ইমাম হোসেনের মেয়ে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১২ জুলাই) বিকেলে বাড়ির উঠানে খেলছিল নুসরাত। একপর্যায়ে উঠানের একটি গর্তে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। শিশুটির চিৎকার শুনে স্বজনরা ছুটে