
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:১০

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান অস্থিরতার প্রভাবে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশে সম্ভাব্য সার সংকট এবং খাদ্য উৎপাদনে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ব্যবহৃত ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়। বর্তমানে দেশে যে পরিমাণ ইউরিয়া মজুত রয়েছে, তা অক্টোবর পর্যন্ত চাহিদা পূরণে সক্ষম হলেও এরপর পরিস্থিতি জটিল হতে পারে।
