শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬২১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতিবাংলাদেশ

এস আলম ও পরিবারের ৫১০৯ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১:৩১

শেয়ার করুনঃ
এস আলম ও পরিবারের ৫১০৯ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত আলোচিত ব্যবসায়ী মো. সাইফুল আলম মাসুদ (এস আলম) ও তার পরিবারের মালিকানাধীন ৪২টি কোম্পানির ৫ হাজার ১০৯ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে ১ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে। এই অভিযোগের তদন্ত চলাকালীন তাদের ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৭৪টি শেয়ারের মালিকানার তথ্য পাওয়া যায়।

আরও

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, এস আলম ও তার পরিবারের সদস্যরা এই বিপুল পরিমাণ শেয়ার হস্তান্তরের চেষ্টা করছিলেন। শেয়ার হস্তান্তর হলে মামলার কার্যক্রম ব্যাহত হতে পারে, এমন আশঙ্কায় শেয়ারগুলো অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া, এসব শেয়ার থেকে অর্জিত মুনাফা ও অন্যান্য আয়ের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর আগে গত ১৬ জানুয়ারি একই কারণে এস আলম ও তার পরিবারের ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত।

আরও

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক খাতের অনিয়ম, কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগ তদন্ত করছে বিভিন্ন সরকারি সংস্থা। ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণের নামে বের করে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইতোমধ্যে এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে এবং তাদের বিও (বেনিফিশিয়ারি ওনারশিপ) অ্যাকাউন্ট ফ্রিজ করে শেয়ার লেনদেনও স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর এস আলমের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ব্যাংকের শেয়ার সরকারের মালিকানায় নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। এর মধ্যে গত ২৯ আগস্ট এনবিআর যৌথমূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরকে চিঠি দিয়ে এস আলমসহ সাত ব্যবসায়ী গোষ্ঠীর মালিকানা হস্তান্তর স্থগিতের অনুরোধ জানায়।

৩১ আগস্ট পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট জানায়, এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের দুই ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলমের বিরুদ্ধে প্রাথমিকভাবে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা বিদেশে পাচারের তথ্য পাওয়া গেছে।

দুদকসহ বিভিন্ন সংস্থা এস আলম গ্রুপের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে। 

এস আলম ও পরিবারের ৫১০৯ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বরিশাল সাংবাদিক ফোরামের দোয়া

এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বরিশাল সাংবাদিক ফোরামের দোয়া

ট্রাম্প-হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ, সরব ডেমোক্র্যাট

ট্রাম্প-হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ, সরব ডেমোক্র্যাট

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

জেন জির পর এবার ভারতের রাজপথে জেন আলফা শিক্ষার্থীরা

জেন জির পর এবার ভারতের রাজপথে জেন আলফা শিক্ষার্থীরা

ইসলামী ব্যাংকের এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকের এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

ইসলামী ব্যাংকের এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকের এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা আবেদনের পর বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আদেশটির লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। আবেদনে বলা হয়েছে, প্রচলিত আইন অনুযায়ী কোনো একই

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪৩৭৪ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৪৩৭৪ টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দর বুধবার সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ

পাহাড়ের বিদ্যুৎ নেটওয়ার্কে এডিবির ২১৪৮ কোটি টাকার বিনিয়োগ

পাহাড়ের বিদ্যুৎ নেটওয়ার্কে এডিবির ২১৪৮ কোটি টাকার বিনিয়োগ

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকায়নে ১৭ দশমিক ৫ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১২২ টাকা ৭৯ পয়সা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ১৪৮ কোটি টাকা। মঙ্গলবার এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‘টেকসই জ্বালানি উন্নয়ন ও চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে সম্প্রদায়ের

জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, বাড়ছে পণ্যের দাম

জ্বালানি সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, বাড়ছে পণ্যের দাম

বিশ্ববাজারের অস্থিরতা এবং দেশে জ্বালানির অপ্রতুলতায় সংকটে পড়েছে দেশের শিল্প খাত। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না থাকায় কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে ব্যয়বহুল বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে উদ্যোক্তাদের। এতে উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যার প্রভাব শেষ পর্যন্ত পড়ছে পণ্যের চূড়ান্ত দামে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের পাশাপাশি ইস্পাত, সিমেন্ট, সিরামিক ও প্রক্রিয়াজাত খাদ্যশিল্পও সংকটে রয়েছে। গাজীপুর, সাভার,

জনপ্রিয় সংবাদ

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ

মায়ের শাসনই সাফল্যের পথ দেখিয়েছে, বললেন হাসনাত

মায়ের শাসনই সাফল্যের পথ দেখিয়েছে, বললেন হাসনাত

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না