মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬২৫ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

বাংলাদেশ বিমান না হলে , এই ছেলের মুখ কোন দিন মা দেখতে পারতেন না !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ আগস্ট ২০২২, ১৫:৫৫

শেয়ার করুনঃ
বাংলাদেশ বিমান না হলে , এই ছেলের মুখ কোন দিন মা দেখতে পারতেন না !

সন্মানিত পাঠক বৃন্দ আপনাদের আবেগ অনুভতির জন্য আমরা , লেখকের লেখাটি হুবহু তার ফেইসবুক পোস্ট থেকে কপি করে আপনাদের জন্য তুলে ধরেছি

। 

“বাংলাদেশ বিমান না হলে আমার ছেলেকে দেশে আনতে পারতাম না “

আরও

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২,১৫৭ টাকা

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২,১৫৭ টাকা

মোঃ : শাখাওয়াত হোসেন । অসাধারণ মেধাবী ছাত্র । উচ্চ শিক্ষার জন্য বুকভরা স্বপ্ন নিয়ে ২০১৯ সালে কানাডার টরোন্ট শহরের নামকরা একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বেশ ভালই ছিল তার শুরুটা । কিন্তু ২০২১ সালে তিনি মারাত্বক অসুস্থ হয়ে পড়েন । বন্ধুদের সাহায্য সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় । মস্তিস্কে রক্তক্ষরণ হলে নিবিড় পরিচর্যায় দীর্ঘ চিকিৎসা চলে। প্রবাস জীবনের বাস্তবতার ব্যস্ততায় আস্তে আস্তে কেউ আর অচেতন শাখাওয়াতের পাশে রইল না!

আরও

বাজারে আবার স্বর্ণের দাম বৃদ্ধি, আড়াই লাখ ছুঁই ছুঁই ভরি

বাজারে আবার স্বর্ণের দাম বৃদ্ধি, আড়াই লাখ ছুঁই ছুঁই ভরি

১৩ হাজার মাইল দূরে বাংলাদেশে বসে জায়নামাজে হতভাগী মায়ের প্রার্থনা - কান্না ! একবার যদি সে তাঁর আদরের সন্তানের মুখখানা দেখতে পারত ! মায়ের দু:খ সইতে না পেরে তার বাবা বহুকষ্টে দীর্ঘচেষ্টায় কানাডার ভিসা সংগ্রহ করে ছুটে যায় টরোন্ট শহরে । নিথর দেহ পড়ে আছে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ! ছেলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয় ! বাবাকে চিনতে পারে না ! বাবার কান্নায় হাসপাতালের পরিবেশ ভাড়ি হয়ে যায়! দু:খী বাবা সিদ্ধান্ত নেয় তাঁর ছেলেকে সে বাংলাদেশে ফিরিয়ে আনবে । কিন্তু চাইলেই কি পারা যায় ! 

বাংলাদেশ বিমান
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

বাংলাদেশে আগত সকল বিদেশী এয়ারলাইন্সের দুয়ারে দুয়ারে ধর্ণা ধরে আকুতি মিনতি করেন । কিন্তু কোন এয়ারলাইন্সই তার ছেলেকে বাংলাদেশে আনতে রাজি হয়নি। আশাহত বাবা একবুক পাথরচাপা ব্যথা নিয়ে তাঁর আদরের সন্তানকে হাসপাতালে রেখেই ফিরে আসে বাংলাদেশে । হয়তো আর কোন দিন দেখা হবে না এ জনমে! হাসপাতালই হয়ে যায় সন্তানের শেষ ঠিকানা ! কোন দিন সে আর ফিরবে না নিজের দেশে , মায়ের কাছে !

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

শাখাওয়াতের মা-বাবা টেলিভিশনে খবর দেখেছে - বাংলাদেশ বিমান যাবে কানাডা । আটলান্টিকের নোনা জল হেরে যায় মায়ের চোখের জলে ! আশায় বুক বাঁধে ! অপেক্ষা আর শেষ হয় না । অবশেষে গত ২৭ জুলাই শুরু হয় বিমান চলাচল । বাবা আবার ছুটে যায় কানাডা ! ছেলেকে আনতেই হবে দেশে! বাংলাদেশ বিমানতো শুধু লাভের নেশায় ব্যবসা করে না।বাংলাদেশ  বিমান মানবতা বিবেচনা করে , সে জাতীয় দায়িত্ব পালন করে । অসহায় শিক্ষার্থী শাখাওয়াতের পাশে দাঁড়ায় বাংলাদেশ বিমান। 

আজ ৪ আগষ্ট দেড় বছর যাবত হাসপাতালের বেডে পড়ে থাকা অসুস্থ শাখাওয়াতকে উড়োজাহাজে  ‘ষ্ট্রেচার বেডে’  করে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ বিমান। কিছুক্ষন আগে তার বাবাকে ফোন করে জানতে চাইলাম ঠিকমতো বাসায় পৌঁছেছেন কিনা ! কেঁদে কেঁদে বললেন , “বাংলাদেশ বিমান না থাকলে আমি আমার ছেলেকে দেশে আনতে পারতাম না ! বিমানের এ ঋণ কোন দিন শোধ করতে পারব না ! ধন্যবাদ জানাই বাংলাদেশ বিমান কে , ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু কন্যাকে , সে না থাকলে বিমান কানাডা যাইত না ! আমার ছেলেকেও হয়ত আর পাইতাম না ! “  

দোয়া করি প্রতিশ্রুতিবান এ তরুন মেধাবী ছাত্র শাখাওয়াত সুস্থ হয়ে আবার ফিরে যাবে কানাডা । তাঁর অসমাপ্ত শিক্ষা সমাপ্ত করে মা বাবার মুখে হাসি ফোটাবে , দেশের জন্য কাজ করবে । ভ্রমন করবে সে নিজের টাকায় , নিজের দেশের বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে॥

সর্বশেষ সংবাদ

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

এ সম্পর্কিত আরও পড়ুন

আগামী বাজেটে ভ্যাট ছাড় নেই, কঠোর রাজস্ব নীতি

আগামী বাজেটে ভ্যাট ছাড় নেই, কঠোর রাজস্ব নীতি

আগামী ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, সরকারের রাজস্ব আহরণ বাড়াতে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে পরিবহন খাতের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয়

রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী হলো দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ

রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী হলো দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ

প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফনের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। সর্বশেষ হিসাবে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। ওই মাসে প্রায় ৪ বিলিয়ন

জ্বালানি সাশ্রয়ে রাত আটটায় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

জ্বালানি সাশ্রয়ে রাত আটটায় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় কার্যক্রমে সরকারকে সহযোগিতা করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে ঢাকাসহ সারা দেশের দোকান, শপিংমল ও বাণিজ্য বিতান রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলা এবং বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়

বিশ্ব জ্বালানি সংকটে সবচেয়ে ঝুঁকিতে আমদানিনির্ভর বাংলাদেশ

বিশ্ব জ্বালানি সংকটে সবচেয়ে ঝুঁকিতে আমদানিনির্ভর বাংলাদেশ

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত টানা ৩৩ দিনে গড়িয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে এবং অনেক দেশই সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে শুরু করেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে সতর্ক করে বলেছে, যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম তেল শেষ হয়ে

বাজারে আবার স্বর্ণের দাম বৃদ্ধি, আড়াই লাখ ছুঁই ছুঁই ভরি

বাজারে আবার স্বর্ণের দাম বৃদ্ধি, আড়াই লাখ ছুঁই ছুঁই ভরি

দেশের স্বর্ণবাজারে আবারও দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং