
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯

ইতালিতে বৈধ চাকরি ও স্পন্সর ভিসার প্রলোভন দেখিয়ে ভোলার লালমোহনের মো. রাসেলকে বিদেশে নিয়ে বন্দি করে ‘শ্রমদাস’ হিসেবে বিক্রির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। ভুয়া স্পন্সরের মাধ্যমে দুই দফায় ইতালি পাঠিয়ে তাঁর কাছ থেকে ১৮ লাখ ২৩ হাজার টাকা নেওয়া হয়। পরে ইতালি পুলিশের সহায়তায় ভিসা ও স্পন্সরের জালিয়াতির বিষয়টি জানতে পারেন রাসেল। সর্বস্ব হারিয়ে দেশে ফিরে তিনি চক্রের চার সদস্যের বিরুদ্ধে মামলা করেন।
