
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ১১:২৪

মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এবং ভারতের মিজোরাম-ত্রিপুরা এলাকায় এক রাতেই পরপর তিন দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূমিকম্প হয়। কম্পন বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।
