
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ১৩:১৯

দীর্ঘ দুই দশক পর চট্টগ্রাম বন্দর থেকে পুরোনো ও বিপজ্জনক রাসায়নিক পদার্থ অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে ধ্বংসের জন্য ৯টি কনটেইনার নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ওয়াটা কেমিক্যালসের উদ্দেশে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় এসব রাসায়নিক বহনকারী গাড়ি চট্টগ্রাম বন্দরের এইট বি ইয়ার্ড থেকে ছেড়ে যায়।
