
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১২:৫৩

পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে এবার যুক্তরাষ্ট্রের আদালতে দেওয়ানি মামলা করার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তদন্তে যুক্তরাষ্ট্রে সিকদার গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৮০০ মিলিয়ন ডলার বা প্রায় ১০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়ার দাবি করা হয়েছে। এসব সম্পদ উদ্ধারে সরকার চূড়ান্ত আইনি প্রক্রিয়ায় যেতে চায়। একই সঙ্গে সিকদার গ্রুপের বিরুদ্ধে দেশে অর্থ আত্মসাৎ, ঋণ অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগে বিভিন্ন তদন্ত ও মামলা চলমান রয়েছে।
