প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮

নাটোরে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া কয়েকটি দূরপাল্লার বাস আটকে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহী থেকে বাইরে যেতে চাওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
