প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:১৩

বাসশ্রমিকদের ওপর ইজিবাইক শ্রমিকদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে চুয়াডাঙ্গায় জেলার অভ্যন্তরীণ পাঁচটি রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাতে ধর্মঘটের ঘোষণা দেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তবে দূরপাল্লার সব বাস আগের মতোই চলাচল করছে।
