প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ২১:১

কুমিল্লার দেবীদ্বারে প্রায় সাড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা ১০০ শয্যার ‘জালাল উদ্দীন আহমেদ ফাউন্ডেশন কমিউনিটি ভিত্তিক মা, শিশু ও ডায়াবেটিক হাসপাতাল’ দুই মাসের বেশি সময় ধরে তালাবদ্ধ। ট্রাস্টি বোর্ডের অনিয়ম, অব্যবস্থাপনা ও পরিচালনা নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ জুন থেকে হাসপাতালটির কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। এর মধ্যে প্রায় ১০ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগও বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ।
