প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১৩:১৫

লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে এক বাংলাদেশি কৃষককে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ সময় স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ হয়ে বিএসএফ সদস্যদের পাল্টা ধাওয়া দিলে তারা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান।
