বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন একটি ৩৩ কেভি লাইনের তার সংযোগ এবং প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার জন্য বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময়ে বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর ফিডার এবং ৮ নম্বর ফিডারের আংশিক আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে বনপাড়া ফজলিতলা, পার আহম্মেদপুর, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, কলাকান্ত নগর, ধানুড়া (আংশিক), কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া, কায়েমকোলা ও বড়বড়িয়া।
পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই সংযোগ ও সংস্কারকাজ শেষ করা সম্ভব হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। নতুন লাইন সংযোগ ও রক্ষণাবেক্ষণ কাজের মাধ্যমে ভবিষ্যতে গ্রাহকদের আরও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে।