প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:২৯

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাসচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার (২৫ জুলাই) দিবাগত রাতে সাভার উপজেলার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
