
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২১:৫৬

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেনকে দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর রাজধানী থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, পলাতক অবস্থার বেশির ভাগ সময় তিনি ভারতে আত্মগোপনে ছিলেন এবং একপর্যায়ে ছদ্মনাম ব্যবহার করে বাংলাদেশ-ভারত সীমান্ত পারাপার করতেন।
