প্রকাশ: ৯ জুন ২০২৬, ১৫:৪৯

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার সামনে অবস্থিত দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া গাছটি মঙ্গলবার (৯ জুন) সকালে আকস্মিক ঝড়ো হাওয়ার তাণ্ডবে গোড়াসহ ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে বৈরান নদীর তীরে দাঁড়িয়ে থাকা গাছটি ছিল গোপালপুরের অন্যতম পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক।
