প্রকাশ: ৭ জুন ২০২৬, ৯:৫৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ রোববার (৭ জুন) অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে পরিচালক পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। একই দিনে অনুষ্ঠিত হবে বিসিবির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।
