প্রকাশ: ৩ জুন ২০২৬, ২৩:২০

ঈদের পর থেকেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। কয়েকদিন ধরে চলমান তাপদাহে উপজেলার বিস্তীর্ণ এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শুধু দিনের বেলাই নয়, রাতেও অস্বস্তিকর গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন।

