প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:৪৯

রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠনকে কেন্দ্র করে তীব্র দ্বন্দ্বের জেরে দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একটি অংশ হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে কোনো বাস ছেড়ে যায়নি বা প্রবেশ করেনি।
