প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১৯:৫৭

চট্টগ্রামের চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে প্রথম দফার সংঘর্ষের পর বিকেলেও দুই পক্ষ আবার সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হলেও উত্তেজনা দীর্ঘ সময় ধরে বিরাজ করে।
