প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ১৬:৬

জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাট বাজার ইজারা প্রদানকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কোষাগারে সম্পূর্ণ অর্থ জমা না দেওয়া সত্ত্বেও সর্বোচ্চ দরদাতার ইজারা বহাল রাখা হয়েছে।
