রবিবার, ১৭ মে, ২০২৬৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর পৃথক অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১১:৩৫

শেয়ার করুনঃ
টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর পৃথক অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল পৃথক দুইটি অভিযানে ঢাকার উত্তরা থানার ৩০ মাসের সাজাপ্রাপ্ত এবং টাঙ্গাইল সদর থানার ১২ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) বিকেল ও রাতে এই অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় বিকেল ৬টা ২০ মিনিটের দিকে ঘাটাইল উপজেলার আবেদ আলী মার্কেট এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তারা ঢাকার উত্তরা থানার মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী এস এম তরিকুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

আসামী তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা নং-২৬(১১)১৩, জি আর নং-২০৩/১৩, টি আর নং-৫০৩/১৮ এ আদালত ১৪৩ ধারায় ৬ মাস, ১৪৭/৩৪ ধারায় ১ বছর এবং ৪২৭/৩৪ ধারায় ১ বছরের সাজা দেন। মোট তিনটি ধারায় ৩০ মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়ে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

আরও

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

কুয়াকাটা উন্নয়ন ফোরাম এর আত্মপ্রকাশ

অপরদিকে একই দিন রাত ৮টার দিকে র‌্যাব-১৪ এর আরেকটি দল টাঙ্গাইল সদর থানার কুমুদিনী কলেজ গেইট এলাকায় অভিযান চালায়। এ সময় তারা টাঙ্গাইল সদর থানার মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামী সুজন আহমেদ (২৫) কে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, ২০১৭ সালের ২২ মার্চ দায়ের করা মামলার রায়ে আদালত সুজনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা দেন। অনাদায়ে আরও ১ মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

গ্রেফতারকৃত দুই আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় মধুপুর ও সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব নিশ্চিত করেছে।

র‌্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীরা যতই চতুর হোক না কেন, আইনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়।উল্লেখ্য, এ সংক্রান্ত যেকোনো তথ্য জানতে সিপিসি-৩, র‌্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ কাওসার বাঁধনের সাথে ০১৭৭৭-৭১১৪৩৩ নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

টাঙ্গাইল র‌্যাব অভিযানসাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারউত্তরা থানার ওয়ারেন্টভুক্ত আসামী
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মৌলভীবাজারে ব্যস্ত সময় কাটছে খামারিদের, প্রস্তুত ৭৪ সহস্রাধিক পশু

মৌলভীবাজারে ব্যস্ত সময় কাটছে খামারিদের, প্রস্তুত ৭৪ সহস্রাধিক পশু

জনপ্রিয় সংবাদ

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

সর্বশেষ সংবাদ

মেডিকেল ভর্তি প্রশ্নফাঁসে দিল্লিতে তীব্র বিক্ষোভ

মেডিকেল ভর্তি প্রশ্নফাঁসে দিল্লিতে তীব্র বিক্ষোভ

ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

ইরান রুটে ৭৮ জাহাজের পথ পরিবর্তন যুক্তরাষ্ট্রের

ইরান রুটে ৭৮ জাহাজের পথ পরিবর্তন যুক্তরাষ্ট্রের

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রস্তুতি

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রস্তুতি

এ সম্পর্কিত আরও পড়ুন

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ডিএমপি

রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন কার্যক্রমকে নিবিড়ভাবে নজরদারিতে রেখে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার (১৬ মে) দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সন্দেহজনক কার্যক্রম

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা চার দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগী, স্বজন এবং হাসপাতাল সংশ্লিষ্টদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। পানির অভাবে হাসপাতালের টয়লেট ও বাথরুম ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হওয়ায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে হামের রোগীসহ মোট ৮৮ জন রোগী ভর্তি রয়েছেন। পাশাপাশি

মৌলভীবাজারে ব্যস্ত সময় কাটছে খামারিদের, প্রস্তুত ৭৪ সহস্রাধিক পশু

মৌলভীবাজারে ব্যস্ত সময় কাটছে খামারিদের, প্রস্তুত ৭৪ সহস্রাধিক পশু

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজার জেলার সাত উপজেলায় কোরবানির পশু প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারি ও প্রান্তিক কৃষকরা। জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার ৬ হাজার ২২৫টি খামার ও বাড়িতে মোট ৭৪ হাজার ৫৮৪টি গবাদিপশু মোটাতাজা করা হয়েছে। এর বিপরীতে জেলার মোট চাহিদা রয়েছে ৭১ হাজার ৭৭২টি পশু। ফলে চাহিদা পূরণের পরও উদ্বৃত্ত থাকছে ২ হাজার ৮১২টি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীর ভয়াবহ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। বুধবার বিকেলে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখনীজানা ও বাদুরতলা এলাকায় নদীভাঙনের ক্ষয়ক্ষতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শনকালে এমপি জামাল নদীতীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা উল্লেখ করে ২৪ কিলোমিটার দীর্ঘ টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দেন। তিনি জানান, ভাঙনরোধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে আগামী ১০ দিনের মধ্যে

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা খাদ্য খাদ্যগুদাম প্রাঙ্গণে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর- আত্রাই) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।   উদ্বোধনী বক্তব্যে প্রধান