সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঝালকাঠি বিআরটিএ-তে দুদকের ঘণ্টাব্যাপী অভিযান, পালাল দালাল চক্র

মো. নাঈম হাসান ঈমন
মো. নাঈম হাসান ঈমন

প্রকাশ: ৭ মে ২০২৫, ২০:১

শেয়ার করুনঃ
ঝালকাঠি বিআরটিএ-তে দুদকের ঘণ্টাব্যাপী অভিযান, পালাল দালাল চক্র

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় অবস্থিত বিআরটিএ কার্যালয়ে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুপুরে পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেনের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিআরটিএ অফিসের আশপাশে অবস্থানকারী দালালচক্র দ্রুত স্থান ত্যাগ করে। দীর্ঘদিন ধরেই ঘুষ, দালালি এবং জনসেবা ব্যাহত হওয়ার অভিযোগ নিয়ে তোলপাড় চলছিল এলাকাবাসীর মধ্যে। অবশেষে দুদকের সরাসরি হস্তক্ষেপে বিষয়টি প্রশাসনিকভাবে গুরুত্ব পেল।

অভিযানকালে দুদক কর্মকর্তারা বিভিন্ন ফাইলপত্র ও আবেদনপত্র তল্লাশি করেন। তারা জানতে পারেন, ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সময়ক্ষেপণ করা হয় এবং এর বিপরীতে ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। এসব অনিয়ম প্রতিরোধে দুদক তিন দিনের আল্টিমেটাম দিয়েছে—এই সময়ের মধ্যে কোনো ধরনের ঘুষ ছাড়া আবেদনকারীদের প্রস্তুতকৃত ড্রাইভিং লাইসেন্স সরবরাহ করতে হবে।

আরও

নাব্যতা সংকটে দৌলতদিয়ার পাঁচ ফেরিঘাট বন্ধ, বাড়ছে যানবাহনের চাপ

নাব্যতা সংকটে দৌলতদিয়ার পাঁচ ফেরিঘাট বন্ধ, বাড়ছে যানবাহনের চাপ
দুদক হুঁশিয়ার করে বলেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে এসব অনিয়মের প্রতিকার না হলে বিআরটিএ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে সকল কর্মকর্তাকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
অভিযান চলাকালে বিআরটিএ ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক এসএম মাহফুজুর রহমান অনুপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, পিরোজপুরে দায়িত্ব পালনের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।

অভিযান শেষে সাংবাদিকদের উদ্দেশে দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বলেন, “অভিযানে কিছু অসংগতি ধরা পড়েছে। আমরা তিন দিনের মধ্যে সেগুলোর সমাধান করতে নির্দেশ দিয়েছি। ঘুষ, হয়রানি বা বিলম্ব কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

স্থানীয়দের আশা, এই অভিযান নিয়মিত হলে দালালচক্র ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। সেইসাথে নাগরিকরা দ্রুত ও সুষ্ঠুভাবে সেবা গ্রহণ করতে পারবেন।

ঝালকাঠি বিআরটিএদুদকের অভিযানদালাল চক্র
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

অপ্রতীম হত্যা: আটক তিনজনই ঘাতক, মায়ের আইফোন উদ্ধার

অপ্রতীম হত্যা: আটক তিনজনই ঘাতক, মায়ের আইফোন উদ্ধার

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে স্নাতকে চার বছর বিনামূল্যে পড়ার দারুণ সুযোগ বাংলাদেশীদের

যুক্তরাষ্ট্রে স্নাতকে চার বছর বিনামূল্যে পড়ার দারুণ সুযোগ বাংলাদেশীদের

সৌদি তেল রপ্তানি বাড়ায় বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

সৌদি তেল রপ্তানি বাড়ায় বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দাম

খালেদা জিয়ার ভাষণে উঠে এসেছিল বাংলাদেশের বৈশ্বিক অগ্রাধিকার

খালেদা জিয়ার ভাষণে উঠে এসেছিল বাংলাদেশের বৈশ্বিক অগ্রাধিকার

ধেয়ে আসছে টাইফুন দুজুয়ান, বাড়ছে দুর্যোগশঙ্কা

ধেয়ে আসছে টাইফুন দুজুয়ান, বাড়ছে দুর্যোগশঙ্কা

আইসিসির বিরুদ্ধে এবার বড় নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আইসিসির বিরুদ্ধে এবার বড় নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

এ সম্পর্কিত আরও পড়ুন

সরাইলে পাঁচ শিক্ষক দিয়ে চলছে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান

সরাইলে পাঁচ শিক্ষক দিয়ে চলছে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঠদান

ব্রাহ্মণবাড়িয়ার c অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট চলছে। অনুমোদিত ১৭টি পদের বিপরীতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় মাত্র পাঁচজন শিক্ষক দিয়ে কোনোরকমে পাঠদান কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হচ্ছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে এক

জুড়ীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

জুড়ীতে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে রামিছা জান্নাত বুশরা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা-বাগানের ১ নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুশরা ওই এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক বেলাল আহমেদের বড় মেয়ে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় বুশরার মা ঘরে

হাকিমপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় নারীসহ ৬ জন গ্রেফতার

হাকিমপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় নারীসহ ৬ জন গ্রেফতার

দিনাজপুরের হাকিমপুরে বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে হাকিমপুর থানা পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জিআর মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত

দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির অনেকাংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, আগুন লাগা বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’। এর নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৯১২৪। বাসটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া-কুষ্টিয়া পথে চলাচল করে। স্থানীয়রা প্রথমে

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কোটবাড়িতে মহাসড়ক অবরোধ

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কোটবাড়িতে মহাসড়ক অবরোধ

কুমিল্লায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় তারা মহাসড়কে অবস্থান নেন।  এ সময় শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। এর আগে সকাল ১০টার দিকে