রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬১০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে দ্রব্যমূল্যের দাম কমেনি : হেলালুজ্জামান তালুকদার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১:১

শেয়ার করুনঃ
ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে দ্রব্যমূল্যের দাম কমেনি : হেলালুজ্জামান তালুকদার

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে দ্রব্যমূল্যের দাম কমেনি। আজ এই সরকারের কাছে আমরা কিছু দাবি নিয়ে দাঁড়িয়েছি। আমাদের দাবিগুলো নিয়ে সজাগ থাকতে হবে, রাস্তা ঘাটে দাঁড়াতে হবে। দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। আমরা বেশি দাম দিয়ে দ্রব্যমূল্য কিনতে চাই চাইনা। আমরা প্রতিদিনই দেখছি দেশে খুন, চুরি, ধর্ষণ, ডাকাতি চলছে, অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে। শেখ হাসিনা পালিয়ে দুরে বসে ষড়যন্ত্র করছে। অবিলম্বে এই সরকার প্রধান ওই দূর্ণীতিবাজ পরিবারের সবাইকে আইনের আওতায় আনতে হবে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের ঐতিহাসিক আজাদী ময়দানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাজবাড়ী জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আরও

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক গ্রেপ্তার

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের আগে সংস্কার করতে চেয়েছিল বিএনপি। সংস্কার আন্দোলনের মহানায়ক তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে বলেছেন। পতিত সরকারের কোন নেতা যদি নতুন দলে যোগ দেয় তাহলে বিএনপি তাদের ছাড় দেবে না। যদি আবার স্বেরাচার গোষ্টি মাঠে নামতে চায়, তাদেরকে এদেশ থেকে বিদায় করা হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে, মানুষকে ভালো বাসতে হবে। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের উপর মানুষ যেন আস্থা না হারায়। আজ যেমন এক সাথে সমাবেশ করছেন এ ভাবে থাকতে হবে। দেশে অনির্বাচিত সরকারের পক্ষে সংস্কার করা সম্ভব নয়। এ কারণে দ্রুত সুষ্টু নির্বাচন দিতে হবে। রাজবাড়ীবাসী দু’টি আসন ধানের শীষের জন্য উপহার দিবেন।

জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি অ্যাড. মোঃ আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদ হারুন।

দ্রব্যমূল্য
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি  রুমিন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবিব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. কেএ বারী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মিয়া, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান প্রমুখ।

প্রধান বক্তা হিসেবে বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, রাজবাড়ী বিএনপিতে কোন ভেদাভেদ নেই। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে দ্রব্যমূল্যের দাম কমেনি, দুর্ণীতি বন্ধ হয়নি, ধর্ষণ, ডাকাতি হচ্ছে। ইউনুস সাহেব কোন সংস্কার করতে পারেন নাই। যদি নতুন বাংলাদেশ বির্নিমান করতে হয়, তাহলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এদেশের জনগণ একবেলা ঠিক মতো খেতে পারে না, আর শেখ হাসিনার মন্ত্রী, এমপিরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। ক্ষমতার জন্য জিয়া পরিবার রাজনীতি করে না। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দৌলতদিয়া- পাটুরিয়া দ্বিতীয় পদ্মা সেতু হবে। সুষ্টু ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে এ জন্য আমরা মাঠে থাকবো।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু ও আকমল হোসেন।

সর্বশেষ সংবাদ

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের আগে ফ্লোরিডায় আগাম ভোট দিলেন ট্রাম্প

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

১৮ বাজারে নতুন কৌশল, পোশাকনির্ভরতা কমাতে চায় বাংলাদেশ

টানা চতুর্থ দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৩,৩২৪ টাকা

টানা চতুর্থ দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৩,৩২৪ টাকা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

মেয়ে-বোনের খোঁড়া কবরে পুলিশের পাহারায় গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধা মানিক পশারী

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম প্রধান সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফন করতে গিয়ে বাধার মুখে পড়েছে তাঁর পরিবার। স্থানীয় জামায়াত নেতাকর্মী ও লোকজনের বিরোধিতার মুখে শনিবার (২৪ অক্টোবর) গভীর রাতে পুলিশের কঠোর নিরাপত্তায় তাঁর দাফন সম্পন্ন হয়। পরিবারের দাবি অনুযায়ী, কবর খুঁড়তে এগিয়ে আসেননি এলাকার কোনো পুরুষ; তাঁর মেয়ে ও বোন কবর খনন করেন। রাত ২টার দিকে

শাহজালাল রুমিকে ঘিরে অভিযান নিয়ে মুখ খুলছে না পুলিশ

শাহজালাল রুমিকে ঘিরে অভিযান নিয়ে মুখ খুলছে না পুলিশ

গাজীপুরের টঙ্গীতে ছয় বছরের শিশুশিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে মারধরের অভিযোগে শিশুটির বাবা শাহজালাল রুমিকে ঘিরে পুলিশের অভিযান ও তদন্ত নিয়ে তৈরি হয়েছে আলোচনা। প্রথমে তাঁকে গ্রেপ্তারে অভিযান চালানোর কথা জানানো হলেও পরে পুলিশ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেনি। এখন তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে চাইছে না পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১টার দিকে এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়ার মধ্যে বাদানুবাদের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সরাইল থানায় এ জিডি করা হয়। এ ছাড়া সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম সাংবাদিকদের জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

দিনাজপুরের নবাবগঞ্জে গরু চুরিতে বাধা দেওয়ায় সবুজ মিয়া (৪০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে দুটি গরু লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। আহত সবুজ ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। পারিবারিক ও

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩, আহত ১৬

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩, আহত ১৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পানিভর্তি খাদে পড়েছে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার