বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬১২ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

চাঁদাবাজির অভিযোগে বালিয়াডাঙ্গী উপজেলা যুবদল নেতা বহিষ্কার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১:৪২

শেয়ার করুনঃ
চাঁদাবাজির অভিযোগে বালিয়াডাঙ্গী উপজেলা যুবদল নেতা বহিষ্কার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে ওমর ফারুক পান্না নামের এক যুবদল নেতাকে বহিষ্কার ঘোষণা করেছে উপজেলা বিএনপি। গতকাল রোববার (১১ই আগষ্ট) রাত সাড়ে ৯টায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মকবুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই বিষয়ে জানা গেছে। 

এর আগে ওমর ফারুক পান্নাসহ তাঁর সঙ্গীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের নিয়ে চাঁদাবাজির ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।এতে বিভিন্ন জন বিভিন্নভাবে মন্তব্য করে।

আরও

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

বহিষ্কারের ঘোষণা হওয়া ওমর ফারুক পান্না বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। সম্প্রতি সরকার পতনের পর গত ০৬ আগস্ট পাড়িয়া বাজারে একটি দোকানে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয়রা তাঁকে আটক করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এই ঘটনার ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে দলীয় ভাবমূর্তি নষ্ট এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় উপজেলা বিএনপি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাড়িয়া বাজারে ওমর ফারুক পান্না ছাত্রলীগ এবং যুবলীগ নেতাদের নিয়ে চাঁদাবাজি করে। ভিডিও ফুটেজে তার প্রমাণ মিলেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

বালিয়াডাঙ্গী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

জানতে চাইলে মোবাইল ফোনে ওমর ফারুক পান্না বলেন, ‘ব্যক্তিগত আক্রোশ ও দলীয় গ্রুপিংয়ের কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তা ছাড়া আমাকে ঠাকুরগাঁও জেলা যুবদল ও কেন্দ্রীয় যুবদল ছাড়া কেউ আমাকে বহিষ্কার করতে পারেন না। এটা উপজেলা বিএনপি যা করেছে, নিয়ম বহির্ভূতভাবে করেছে।’ 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টি এম মাহাবুবর রহমান বলেন, ওমর ফারুক পান্নার চাঁদাবাজির ভিডিও ফুটেজ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভাবমূর্তি নষ্ট হয়। দলীয় ভাবমূর্তি রক্ষায় এবং পরবর্তীতে এমন কোন ঘটনা না ঘটে সে জন্যই তাঁকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে দলের কেউ যদি সহিংসতা, ভাঙচুর, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত হয়, তাঁর প্রমাণ পেলে আমরা তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেব। ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।’

জনপ্রিয় সংবাদ

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

ঢাকার মঞ্চে ফিরছেন ওটিলিয়া, পৌঁছেছেন রাজধানীতে

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

এক দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার বাজারদর

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছাবে

এ সম্পর্কিত আরও পড়ুন

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

ভারতে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, লালমাটিয়ার সি ব্লকের একটি বাসায় থাকতেন ডরিন। রাতে ডিবির ওয়ারী বিভাগের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

আজ ঐতিহাসিক  কামান্না দিবস, ২৯ শহীদের রক্তঝরা আত্মত্যাগ

আজ ঐতিহাসিক কামান্না দিবস, ২৯ শহীদের রক্তঝরা আত্মত্যাগ

মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনাবিধুর ও রক্তঝরা অধ্যায় ঝিনাইদহের শৈলকুপার কামান্না দিবস। ১৯৭১ সালের ২৬ নভেম্বর ভোররাতে শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হামলায় ২৭ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২৯ জন শহীদ হন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে কামান্না গ্রামে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহম্মেদ

কাজে ফিরছেন শ্রমিকেরা, শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

কাজে ফিরছেন শ্রমিকেরা, শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও বিক্ষোভ বা সড়ক-মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে এখনো বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন বৃহস্পতিবার সকালে জানান, পরিস্থিতি

মজুরি বাড়ানোর দাবিতে উত্তাল গাজীপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মজুরি বাড়ানোর দাবিতে উত্তাল গাজীপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মজুরি বোর্ডের বৈঠকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও অসন্তোষ দেখা দিয়েছে গাজীপুরে। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে জেলার ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, নাওজোড়, বোর্ডবাজারের সাইনবোর্ড, সালনা এবং

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) এবং লামা এলাকার বাসিন্দা ও পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৪)। নিহত অপর তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের মধ্যে একজন নারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী