
প্রকাশ: ৯ মার্চ ২০২৩, ২:২৩

উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দরে "ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টা হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে আলহাজ্ব শফি উদ্দিন মন্ডল প্লাজায় এই ব্যাংকিং আউটলেট শাখার অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এজেন্ট ব্যাংকিংয়ের উদ্বোধীন অনুষ্ঠানে আউটলেটের হিলি শাখার এজেন্ট মো.মোস্তাকিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনউর রশিদ হারুন।

এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরে-এ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, বিরামপুর শাখার ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট ম্যানেজার মো.নুরুল ইসলাম, বিরামপুর শাখার ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং টিম লিডার আবু সায়েম সুমন, দিনাজপুর জেলা এজেন্ট রিলেশনশিপ অফিসার শরিফুল ইসলাম, হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শুরুতে, কেক ও ফিতা কেটে উপস্থিত অতিথিবৃন্দ হিলি স্থলবন্দর এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।