শনিবার, ৩০ মে, ২০২৬১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্যবাংলাদেশ

টিসিবি’র জন্য এক কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২:৩১

শেয়ার করুনঃ
টিসিবি’র জন্য এক কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

টিসিবি’র ফ্যামিলি কার্ডধারীদের কাছে কমদামে বিক্রির জন্য এক কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কেনার দুটি প্রস্তাবসহ ৭ ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৭৬৬ কোটি ৯৯ লাখ টাকা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলোতে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাশেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।  

আরও

গৌরনদীতে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

গৌরনদীতে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

সভাশেষে অতিরিক্ত সচিব বলেন, আজকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৭টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এতে মোট ব্যয় হবে ৭৬৬ কোটি ৯৯ লাখ ২৭ হাজার ৬২২ টাকা।

তিনি বলেন, শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের গ্যাস টারবাইন অংশের সংশ্লিষ্ট যন্ত্রাংশ ক্রয়, স্থাপন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সেবা ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স জে অ্যান্ড সি ইমপেক্স লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৯১ কোটি ৮৫ লাখ ৫১ হাজার ৪৮৯ টাকা।

আরও

ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীর ঢল, বৃষ্টিতে দুর্ভোগ

ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীর ঢল, বৃষ্টিতে দুর্ভোগ
সয়াবিন তেল
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সভায় ‘সৈয়দ নজরুল ইসলাম সেতুর’ টোল আদায় কার্যক্রম পরিচালনার জন্য নিয়োজিত সার্ভিস প্রোভাইডারের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। নরসিংদী সড়ক বিভাগের আওতায় ‘সৈয়দ নজরুল ইসলাম সেতুর’ টোল আদায়ের জন্য সার্ভিস প্রোভাইডার হিসেবে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড (সিএনএসএল) কে আদায়কৃত টোলের ১৬.৪৫ শতাংশ সার্ভিস চার্জ হিসেবে দেওয়ার জন্য ৫ বছরের জন্য নিয়োগ দেওয়া হয় যার মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি তারিখ শেষ হবে। নতুন টোল অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত নিরবচ্ছিন্ন রাজস্ব আদায়ের স্বার্থে বর্তমান সার্ভিস প্রোভাইডারকে ২০২৩ সালের ১ মার্চ থেকে ৩১ মে তারিখ পর্যন্ত ৩ মাস মেয়াদ বাড়ানোর জন্য ভেরিয়েশন বাবদ ১৬.৪৫ শতাংশ সার্ভিস চার্জের বিনিময়ে নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এজন্য ব্যয় হবে তিন কোটি ২৬ লাখ ২০ হাজার ৩৫০ টাকা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেন, ‘কক্সবাজার-টেকনাফ সড়ক উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নং পিডব্লিউ-০৩ এর পূর্ত কাজ ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৮টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পে ব্যয় হবে ১৬৯ কোটি ৪৮ লাখ ৫৯ হাজার ৭৭ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের নিকট ভর্তুকি মূল্যে সয়াবিন তেল বিক্রির জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন ক্রয়ের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে দুটি দরপ্রস্তাব জমা পড়ে। দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ২ লিটার প্যাকেটজাত বোতলে প্রতি লিটার ১৭২.৯৫ টাকা হিসেবে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ে ব্যয় হবে ১৯০ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।

সভায় স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও ৫০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। স্থানীয় প্রতিষ্ঠান ইউএন ট্রেডিং, ঢাকা এই সয়াবিন তেল সরবরাহ করবে। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৭২.৮০ টাকা হিসেবে ৫০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ে ব্যয় হবে ৮৬ কোটি ৪০ লাখ টাকা।

তিনি বলেন, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ-এর কাছ থেকে ১২তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মেট্রিক টন ৩৪৫.১২৫ মা. ডলার হিসেবে মোট ব্যয় হবে ১ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৭৫০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১১০ কোটি ২০ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।

সভায় সৌদি আরব থেকে ১৮তম লটে ৩০ হাজার মে.টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব। প্রতি মে.টন ৩৬১.৮৩ মার্কিন ডলার হিসেবে মোট ব্যয় হবে ১ কোটি ৮ লাখ ৫৪ হাজার ৯০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১১৫ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৫৫৬ টাকা।

সর্বশেষ সংবাদ

দেশে বাড়ছে হাম আতঙ্ক, ২৪ ঘণ্টায় দশ মৃত্যু

দেশে বাড়ছে হাম আতঙ্ক, ২৪ ঘণ্টায় দশ মৃত্যু

বিশ্বমঞ্চে পাকিস্তানের উত্থান, চ্যালেঞ্জে ভারতের কৌশল

বিশ্বমঞ্চে পাকিস্তানের উত্থান, চ্যালেঞ্জে ভারতের কৌশল

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আশায় কমছে বিশ্ববাজারে তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আশায় কমছে বিশ্ববাজারে তেলের দাম

ঢাকাসহ ১৩ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়

ঢাকাসহ ১৩ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড়

নতুন পে স্কেলে কমবে সরকারি বেতন বৈষম্য

নতুন পে স্কেলে কমবে সরকারি বেতন বৈষম্য

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আনতে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত মার্কেট ও শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি জানান, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

প্রতিদিনের রান্নার অপরিহার্য উপকরণ ভোজ্যতেলকে ঘিরে বাজারে তৈরি হয়েছে নতুন অস্থিরতা, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ ভোক্তার জীবনে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে ক্রেতাদের এক দোকান থেকে আরেক দোকানে ঘুরেও কাঙ্ক্ষিত পণ্য না পেয়ে ফিরে আসতে হচ্ছে। ফলে দৈনন্দিন জীবনে বাড়ছে ভোগান্তি ও অনিশ্চয়তা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বিশেষ করে পাঁচ লিটারের বোতল প্রায় উধাও। ক্রেতারা জানাচ্ছেন, আগের মতো সহজে

স্বর্ণের দামে বড় দরপতন, নতুন মূল্য ঘোষণা

স্বর্ণের দামে বড় দরপতন, নতুন মূল্য ঘোষণা

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে। নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের

সিন্ডিকেটে জিম্মি ভোজ্যতেলের বাজার-১২ টাকা বৃদ্ধি

সিন্ডিকেটে জিম্মি ভোজ্যতেলের বাজার-১২ টাকা বৃদ্ধি

গত বছরের নভেম্বর থেকে দেশের ভোজ্যতেলের বাজারে অস্থিরতা যেন নিয়মে পরিণত হয়েছে, যেখানে কয়েকটি বড় কোম্পানির সিন্ডিকেটের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। পর্যাপ্ত মজুত থাকার পরও সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সয়াবিন তেলের বোতল বাজার থেকে প্রায় উধাও হয়ে গেছে। খুচরা বাজারে এক লিটারের বোতল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে, অথচ বড় আকারের বোতল সীমিত

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার নতুন করে সোনার মূল্য নির্ধারণ করেছে, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকায় পৌঁছেছে। বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন