বুধবার, ২২ জুলাই, ২০২৬৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দেশে চাল খাওয়া কমেছে : গবেষণা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ৩:০

শেয়ার করুনঃ
দেশে চাল খাওয়া কমেছে : গবেষণা

ধান, গমসহ ২৮টি ফসলের চাহিদা ও জোগান নিয়ে গবেষণা করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)। এর অধীনে দেশের কৃষি অর্থনীতিবিদ ও গবেষকের নেতৃত্বে নার্সারিভুক্ত প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের (কৃষি অর্থনীতিবিদ) সমন্বয়ে গঠিত গবেষণা দলের মাধ্যমে এ স্টাডি পরিচালিত হয়। ২০৩০ এবং ২০৫০ সালে ফসলের (খাদ্যশস্য) অভ্যন্তরীণ চাহিদা ও জোগানের ঘাটতি ও উদ্বৃত্ত প্রাক্কলন করতেই মূলত স্টাডিটি করা হয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও

তিস্তার পানি বেড়ে বন্যার শঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ

তিস্তার পানি বেড়ে বন্যার শঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ

গবেষণায় বলা হয়, বাংলাদেশের জনগণের খাদ্য গ্রহণের তালিকা ধীরে ধীরে বৈচিত্র্যময় হচ্ছে। ১৯৯০ সালে দানাদার খাদ্য থেকে মোট ক্যালরি গ্রহণের হার ছিল ৮৯.৬ শতাংশ। যা ২০১০ সালে কমে ৮৩.০ শতাংশ এবং ২০২১ সালে ৮০.৫ শতাংশ হয়েছে।

১৯৯০ সালে শুধু চাল থেকে ক্যালরি গ্রহণের হার ছিল ৮০.৪ শতাংশ। ২০২১ সালে কমে ৭০.৫ শতাংশ হয়েছে। ২০৩০ ও ২০৫০ সালে যথাক্রমে ৭২.৬ শতাংশ এবং ৭০.৪ শতাংশ হবে বলেও জানানো হয়েছে গবেষণায়।

আরও

বিশ্বকাপ উন্মাদনায় ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ৮

বিশ্বকাপ উন্মাদনায় ফতুল্লায় দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, আহত ৮

গবেষণা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

গম থেকে ক্যালরি গ্রহণের হার ২০১০ সালে ছিল ৬.৬ শতাংশ। ২০৩০ সালে বেড়ে হবে ৬.৭ শতাংশ। যা অব্যাহত থাকলে ২০৫০ সালে ৬.৮ শতাংশে পৌঁছাবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

চালের উৎপাদন ও জোগানের বিষয়ে বলা হয়—২০৩০ সালে মানুষের খাদ্য হিসেবে এবং অন্যান্য প্রয়োজনে (বীজ, প্রাণী ও মৎস্য খাদ্য, শিল্প, অপচয়, ইত্যাদি) চালের মোট চাহিদা হবে ৩৯.১ মিলিয়ন টন এবং ২০৫০ সালে ৪২.৬ মিলিয়ন টন।

বর্তমান উৎপাদন অবস্থা বিদ্যমান থাকলে ২০৩০ ও ২০৫০ সাল নাগাদ চালের মোট জোগান হবে যথাক্রমে ৪৩.২ এবং ৫৪.৯ মিলিয়ন টন।

আগামী কয়েক দশক দেশের কৃষি উৎপাদন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, মাটির লবণাক্ততা বৃদ্ধি, সেচের অভাব ইত্যাদি চ্যালেঞ্জের মুখে পড়বে বলেও জানানো হয় গবেষণায়। যা মোকাবিলায় অধিক উৎপাদনশীল নতুন ধানের প্রযুক্তি কৃষক পর্যায়ে জনপ্রিয় করা অত্যাবশ্যক হয়ে দাঁড়াবে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, স্বাভাবিক অবস্থা বিবেচনায় ২০৩০ ও ২০৫০ সালে উদ্বৃত্ত চালের পরিমাণ দাঁড়াবে ৪.১ ও ১২.৩ মিলিয়ন টন। কিন্তু প্রতিকূল পরিস্থিতি দেখা দিলে ২০৩০ সালে ৩.৬ মিলিয়ন টন এবং ২০৫০ সালে ১.৯ মিলিয়ন টন ঘাটতি দেখা দিতে পারে।

সর্বশেষ সংবাদ

বস্ত্রখাতের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বস্ত্রখাতের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

কনটেইনার জটে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত

কনটেইনার জটে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত

৯০ বছরেও আয়তন বাড়েনি, শ্রীমঙ্গলে স্থাপন হয়নি স্থায়ী ‘ময়লার ডাম্পিং স্টেশন'

৯০ বছরেও আয়তন বাড়েনি, শ্রীমঙ্গলে স্থাপন হয়নি স্থায়ী ‘ময়লার ডাম্পিং স্টেশন'

কুমিল্লায় ৯ লক্ষ টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক সনদ প্রদান!

কুমিল্লায় ৯ লক্ষ টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক সনদ প্রদান!

বিএফআইইউ প্রতিবেদনে এস আলমের অর্থপাচারের বিস্ফোরক তথ্য প্রকাশ

বিএফআইইউ প্রতিবেদনে এস আলমের অর্থপাচারের বিস্ফোরক তথ্য প্রকাশ

জনপ্রিয় সংবাদ

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

ঘোড়াঘাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ একাদশ

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

এ সম্পর্কিত আরও পড়ুন

কুমিল্লায় ৯ লক্ষ টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক সনদ প্রদান!

কুমিল্লায় ৯ লক্ষ টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক সনদ প্রদান!

কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদে নয় লাখ টাকা ঘুষের বিনিময়ে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর তিন সদস্যকে অবৈধভাবে বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন রুহুল ও ইউপি সচিব মো. নজরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। গত ৭ জুলাই ২০২৬ স্থানীয় বাসিন্দা শফিউল আলম রেজিস্ট্রার জেনারেল (জন্ম ও মৃত্যু

তিস্তার পানি বেড়ে বন্যার শঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ

তিস্তার পানি বেড়ে বন্যার শঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি আবারও দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানির চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বুধবার (২২ জুলাই) সকাল ৬টার দিকে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা বিপৎসীমার

হিলিতে রাস্তার পাশে রেখে দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন ওসি

হিলিতে রাস্তার পাশে রেখে দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন ওসি

দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত দুই দিন আগে (১৯ জুলাই) 'থাকো, টাকা নিয়ে আসি মা' বলে কোলের ছোট শিশু  সন্তান দুই মেয়েকে রেখে চলে যাওয়া সেই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা করলেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।  আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শিশু দুটির পরিবারকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদান করেন ওসি জাকির হোসেন। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

নদীভাঙনে বিচ্ছিন্ন ইসলামাবাদ, টিকে থাকার লড়াইয়ে ৪৫ পরিবার

নদীভাঙনে বিচ্ছিন্ন ইসলামাবাদ, টিকে থাকার লড়াইয়ে ৪৫ পরিবার

ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ গ্রাম এখন যেন নদীবেষ্টিত এক বিচ্ছিন্ন জনপদ। বিষখালী ও গজালিয়া নদীর অব্যাহত ভাঙনে মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক যোগাযোগ হারিয়ে গ্রামের মানুষ প্রতিদিনই অনিশ্চয়তা আর দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছেন। ২০১৬ সালের ভয়াবহ নদীভাঙনের পর থেকে গ্রামটির স্থল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ধারাবাহিক ভাঙনে শত শত একর কৃষিজমি, অসংখ্য বসতবাড়ি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে।

ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এক দিনে হাসপাতালে ভর্তি ২৯

ঝালকাঠিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এক দিনে হাসপাতালে ভর্তি ২৯

ঝালকাঠিতে ডেঙ্গু সংক্রমণ ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এতে হাসপাতালগুলোতে রোগীর চাপ আরও বেড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, একই সময়ে চিকিৎসা শেষে ১৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে জেলার চারটি